বয়স নয় বছর। আয়েশা বলেন, আমরা রাত করে মদীনায় পৌছার পর আমি একমাস যাবৎ জ্বরে আক্রান্ত ছিলাম এবং আমার মাথার চুল পড়ে গিয়ে কানের কাছে (কিছু) থাকে। (আমার মা) উম্মে রুমান আমার নিকট এলেন, আমি তখন একটি দোলনার উপরে ছিলাম এবং আমার কাছে আমার খেলার সাথীরাও ছিল। তিনি আমাকে উচ্চস্বরে ডাকলেন, আমি তার নিকট গেলাম। আমি বুঝতে পারিনি যে, তিনি আমাকে নিয়ে কী করবেন। তিনি আমার হাত ধরে দরজায় নিয়ে আমাকে দাঁড় করালেন। আমি তখন বলছিলাম, আহ!, আহ! অবশেষে আমার উদ্বেগ সত্যি হলো। আমাকে একটি ঘরে নিয়ে গেলেন, সেখানে আনসার মহিলাগণ উপস্থিত ছিলেন। তারা সকলে আমার কল্যাণ ও রহমতের জন্য দোয়া করলেন এবং আমার সৌভাগ্য কামনা করলেন। তিনি (মা) আমাকে তাঁদের নিকট সোপর্দ করলেন। তাঁরা আমার মাথা ধুয়ে দিলেন এবং আমাকে সুসজ্জিত করলেন; আমি কোনো কিছুতে ভীত শংকিত হইনি। সকালের সময় রাসুলুল্লাহ এলেন এবং তারা আমাকে তাঁর নিকট সোপর্দ করলেন। মুসলিম-৩১-৫৯৮১: আয়েশা থেকে বর্ণিত: তিনি রাসুলুল্লাহ-এর কাছে পুতুল নিয়ে খেলতেন। আয়েশা বলেন: আমার কাছে আমার বান্ধবীরা আসতো । তারা রাসুলুল্লাহ-কে দেখে সরে পড়তো । রাসুলুল্লাহ তাদেরকে আমার কাছে পাঠিয়ে দিতেন। মদে যদি যৌনকাতর ক দল সত তার জন্য কিছুটা তথ্য নিচের হাদীসে অনায়াসে পেয়ে যেতে পারেন পাঠক। বুখারী-১-৫-২৪৯: মায়মুনা থেকে বর্ণিত: রাসুলুল্লাহ সালাতের ওজুর ন্যায় ওজু করলেন, অবশ্য পা দুটো ছাড়া এবং তাঁর লজ্জাস্থান ও যে যে স্থানে নাপাক লেগেছে তা ধুয়ে নিলেন; তারপর নিজের উপর পানি ঢেলে দেন। তারপর সেখান থেকে সরে গিয়ে পা দুটো ধুয়ে নেন। এই ছিল তাঁর জানাবাতের (সহবাসের পর) গোসল। ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।