বুখারী শরীফ ১ম খণ্ড
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.icsbook.info ১২ বুখারী শরীফ ইব্ন নাতুর ছিলেন জেরুযালেমের শাসনকর্তা এবং হিরাকলের বন্ধু ও সিরিয়ার খৃষ্টানদের পাদ্রী । তিনি বলেন, ‘হিরাকল যখন জেক্লুযালেম আসেন, তখন একদিন তাকে অত্যন্ত বিমর্ষ দেখাচ্ছিল । তার একজন বিশিষ্ট সহচর বলল, ‘আমরা আপনার চেহারা আজ বিবর্ণ দেখতে পাচ্ছি’, ইব্‌ন নাতৃর বলেন, হিরাকল ছিলেন জ্যোতিষী, জ্যোতিৰ্বিদ্যায় তার দক্ষতা ছিল। তারা জিজ্ঞাসা করলে তিনি তাদের বললেন, ‘আজ রাতে আমি তারকারাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম, খতনাকারীদের বাদশাহ আবির্ভূত হয়েছেন। বর্তমান যুগে কোন্‌ জাতি খতনা করে’ ? তারা বলল, ‘ইয়াহুদী ছাড়া কেউ খতনা করে না । কিন্তু তাদের ব্যাপার যেন আপনাকে মোটেই চিন্তিত না করে। আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান, তারা যেন সেখানকার সকল ইয়াহুদীকে হত্যা করে ফেলে !’ তারা যখন এ ব্যাপারে ব্যতিব্যস্ত ছিল, তখন হিরাকলের কাছে এক ব্যক্তিকে উপস্থিত করা হলো, যাকে গাস্সানের শাসনকর্তা পাঠিয়েছিল। সে রাসূলুল্লাহ লুল -এর সম্পর্কে খবর দিচ্ছিল । হিরাকল তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন, ‘তোমরা একে নিয়ে গিয়ে দেখ, তার খতনা হয়েছে কি-না !” তারা তাকে নিয়ে দেখে এসে সংবাদ দিল, তার খতনা হয়েছে। হিরাকল তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন । সে জওয়াব দিল, ‘তারা খতনা করে ৷’ তারপর হিরাকল তাদের বললেন, ‘ইনি [রসূলুল্লাহ হল ] এ উম্মতের বাদশাহ । তিনি আবির্ভূত হয়েছেন।' এরপর হিরাকল রোমে তাঁর বন্ধুর কাছে লিখলেন । তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন । পরে হিরাকল হিমস চলে গেলেন। হিমসে থাকতেই তীর কাছে তার বন্ধুর চিঠি এলো, যা নবী হুলত্ল.এর আবির্ভাব এবং তিনিই যে প্রকৃত নবী, এ ব্যাপারে হিরাকলের মতকে সমর্থন করছিল। তারপর হিরাকল তার হিমসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সব দরজা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন। দরজা বন্ধ করা হলো। তারপর তিনি সামনে এসে বললেন, ‘হে রোমবাসী ! তোমরা কি কল্যাণ, হিদায়ত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও ? তাহলে এই নবীর বায়‘আত গ্রহণ কর ৷' এ কথা শুনে তারা জংলী গাধার মত উর্ধ্বশ্বাসে দরজার দিকে ছুটল, কিন্তু তারা তা বন্ধ অবস্থায় পেল ৷ হিরাকল যখন তাদের অনীহা লক্ষ্য করলেন এবং তাদের ঈমান থেকে নিরাশ হয়ে গেলেন, তখন বললেন, ‘ওদের আমার কাছে ফিরিয়ে আন ৷’ তিনি বললেন, ‘আমি একটু আগে যে কথা ‘বলেছি, তা দিয়ে তোমরা তোমাদের দীনের উপর কতটুকু অটল, কেবল তার পরীক্ষা করেছিলাম । এখন আমি তা দেখে নিলাম ।' একথা শুনে তারা তাকে সিজদা করল এবং তাঁর প্রতি সন্তুষ্ট হলো । এই ছিল হিরাকল-এর শেষ অবস্থা । আবু ‘আবদুল্লাহ [বুখারী (র)] বলেন, সালেহ ইব্‌ন কায়সান (র), ইউনুস (র) ও মা'মার (র) এ হাদীস যুহরী (র) থেকে রিওয়ায়ত করেছেন।

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।