বুখারী শরীফ ১ম খণ্ড
/ ৩০৮
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.icsbook.info ~~ - লিপিবদ্ধ হতে থাকে। ‘হাদীস নবী করীম (সা)-এর জীবদ্দশায় লিপিবদ্ধ হয়নি, বরং তীর ইস্তিকালের শতাব্দী কাল পর লিপিবদ্ধ হয়েছে' বলে যে ভুল ধারণা প্রচলিত আছে তার আদৌ কোন ভিত্তি নেই । অবশ্য একথা ঠিক যে, কুরআনের সঙ্গে হাদীস মিশ্রিত হয়ে জটিল পরিস্থিতির উদ্ভব হতে পারে__কেবল এই আশংকায় ইসলামী দাওয়াতের প্রাথমিক পর্যায়ে রাসূলুল্লাহ্‌ (সা) বলেছিলেন ঃ£ “আমার কোন কথাই লিখনা। কুরআন ব্যতীত আমার নিকট থেকে কেউ অন্য কিছু লিখে থাকলে তা যেন মুছে ফেলে ৷” (মুসলিম) কিন্তু যেখানে এরূপ বিভ্রান্তির আ শংকা ছিল না মহানবী (সা) সে সকল ক্ষেত্রে হাদীস লিপিবদ্ধ করে রাখতে বিশেষভাবে উ ৎসাহিত ক রেন। আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর (রা) র সূলুল্লাহ্‌ (সা)-এর নিকট উ পস্থিত হয়ে বললেন, “হে আল্লাহ্র রাসূল ! আমি হাদীস বর্ণনা. করতে চাই । তাই যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি স্মরণশক্তির ব্যবহারের সাথে সাথে লেখনীরও সাহায্য থৃহণ করতে ইচ্ছুক ।”. তিনি বললেন ঃ “আমার হাদীস কণ্ঠস্থ করার সাথে সাথে লিখেও রাখতে পার” (দারিমী)। আবদুল্লাহ্‌ ইবন আমর (রা) আরও বলেন, “আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট যা কিছু শুনতাম, মনে রাখার জন্য তা লিখে নিতাম । কতিপয় সাহাবী আমাকে তা লিখে রাখতে নিষেধ করলেন এবং বললেন, রাসূলুল্লাহ্‌ (সা) একজন মানুষ, কখনও স্বাভাবিক অবস্থায় আবার কখনও রাগান্বিত অবস্থায় কথা বলেন।” এ কথা বলার পর আমি হাদীস লেখা থেকে বিরত থাকলাম, অতঃপর তা রাসূলুল্লাহ (সা)-কে জানালাম । তিনি নিজ হাতের আঙ্গুলের সাহায্যে স্বীয় মুখের দিকে ইঙ্গিত করে বললেন $ “তুমি লিখে রাখ । সেই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, এই মুখ দিয়ে সত্য ছাড়া অন্য কিছু বের হয় না” (আবূ দাউদ, মুসনাদ আহমদ, দারিমী, হাকিম, বায়হাকী) । তীর সংকলনের নাম ছিল ‘সহীফায়ে সাদিকা’ ৷ এ সম্পর্কে তিনি বলেন, “সাদিকা হাদীসের একটি সংকলন__যা আমি নবী (সা)-এর নিকট শুনেছি” -_(উলুমুল হাদীস, পৃ. 8৪৫) এই সংকলনে এক হাজার হাদীস লিপিবদ্ধ ছিল। আবু হুরায়রা (রা) বলেন, এক আনসারী সাহাবী রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে আরয করলেন, হে আল্লাহ্‌র রাসূল ! আপনি যা কিছু বলেন, আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু মনে রাখতে পারি না। নবী করীম (সা) বললেন ঃ “তুমি ডান হাতের সাহায্য নাও!” তারপর তিনি হাতের ইশারায় লিখে রাখার প্রতি ইঙ্গিত করলেন-(তিরমিযী) । | আবু হুরায়রা (রা) বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ্‌ (সা) ভাষণ দিলেন। আবূ শাহ ইয়ামানী (রা) আরয করলেন, হে আল্লাহ্‌র রাসূল ! এ ভাষণ আমাকে লিখে দিন। নবী করীম (সা) ভাষণটি তাকে লিখে দেওয়ার নির্দেশ দেন_(বুখারী, তিরমিযী, মুসনাদে আহমদ)। হাসান ইব্ন মুনাব্বিহ (র) বলেন, আবূ হুরায়রা (রা) আমাকে বিপুল সংখ্যক কিতাব (পাণ্ডুলিপি) দেখালেন। তাতে রাসূলুল্লাহ্‌ (সা)-এর হাদীস লিপিবদ্ধ ছিল (ফাতহুল বারী) ৷ আবু হুরায়রা (রা)-র সংকলনের একটি কপি (ইমাম ইব্‌ন তাইমিয়ার হস্তলিখিত) দামেশ্‌ক এবং বার্লিনের লাইব্রেরীতে সংরক্ষিত আছে। আনাস ইব্ন মালিক (রা) তীর (স্বহস্ত লিখিত) সংকলন বের করে ছাত্রদের দেখিয়ে বলেন, আমি এসব হাদীস নবী করীম (সা)-এর নিকট শুনে তা লিখে নিয়েছি। পরে তাকে তা পড়ে শুনিয়েছি (মুসতাদরাক হাকিম, ৩য় খ, পৃ. ৫৭৩)। রাফি ইব্ন খাদীজ (রা)-কে স্বয়ং রাসূলুল্লাহ্‌ (সা) হাদীস লিখে রাখার অনুমতি দেন। তিনি প্রচুর হাদীস লিখে রাখেন (মুসনাদে আহমদ) । আলী ইব্‌ন আবূ তালিব (রা)-ও হাদীস লিখে রাখতেন ৷ চামড়ার থলের মধ্যে রক্ষিত সংকলনটি তার

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।