www.icsbook.info কতিপয় প্রসিদ্ধ পদ্ধতির নাম উল্লেখ করা হল ঃ ১. আল-জামি‘ (2!) : যে সব হাদীসগ্ৰন্থে (১) আকীদা-বিশ্বাস, (২) আহকাম (শরীআতের আদেশ-নিষেধ), (৩) আখলাক ও আদাব, (8) কুরআনের তাফসীর, (৫) সীরাত ও ইতিহাস, (৬) ফিতন ও আশরাত অর্থাৎ বিশৃঙ্খলা ও আলামতে কিয়ামত, (৭) রিকাক অর্থাৎ আত্মশুদ্ধি (৮) মানাকিব অর্থাৎ ফযীলত ইত্যাদি সকল প্রকারের হাদীস বিভিন্ন অধ্যায়ে সন্নিবেশিত হয়, তাকে আল-জামি' বলা হয়। সাহীহ বুখারী ও জামি‘ তিরমিযী এর অন্তর্ভুক্ত । সাহীহ মুসলিমে যেহেতু তাফসীর ও কিরাআত সংক্রান্ত হাদীস খুবই কম, তাই কোন কোন হাদীসবিশারদের মতে তা জামি' শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। ২. আস-সুনান (১১) : যেসব হাদীসগ্রন্থে কেবলমাত্র শরী'আতের হুকুম-আহকাম ও ব্যবহারিক জীবনের জন্য প্রয়োজনীয় নিয়ম-নীতি ও আদেশ-নিষেধমূলক হাদীস একত্রিত করা হয় এবং ফিক্ হ খ্রন্থের ন্যায় বিভিন্ন অধ্যায় ও অনুচ্ছেদে সজ্জিত হয় তাকে সুনান বলে । যেমন সুনান আবূ দাউদ, সুনান " নাসাঈ, সুনান ইব্ন মাজা ইত্যাদি । তিরমিযী শরীফও এই হিসাবে সুনান গ্রন্থের অন্তর্ভুক্ত । ৩. আল-মুসনাদ (১১.4৭1) : যে সব হাদীসগ্রন্থে সাহাবীগণের বর্ণিত হাদীসসমূহ তাদের নামের আদ্যাক্ষর অনুযায়ী অথবা তাদের মর্যাদা অনুযায়ী পরপর সংকলিত হয়, ফিক্হের পদ্ধতিতে সংকলিত হয় না তাকে আল-মুসনাদ বা আল-মাসানীদ (4১১ |) বলা হয়। যেমন হযরত আয়িশা (রা) কর্তৃক বর্ণিত সমস্ত হাদীস তাঁর নামের শিরোনামের অধীনে একত্রিত করা হলে ইমাম আহমদ (র)-এর আল-মুসনাদ থ্রস্থ, মুসনাদ আবু দাউদ তা'য়ালিসী (র) ইত্যাদি এই শ্রেণীর অন্তর্ভুক্ত ॥ 8. আল-মু'জাম (:2-01) : যে হাদীসগ্রন্থে মুসনাদ গ্রন্থের পদ্ধতিতে এক একজন উত্তাদের নিকট থেকে প্রাপ্ত হাদীসসমূহ পর্যায়ক্রমে একত্রে সন্নিবেশ করা হয় তাকে আল-মু‘জাম বলে । যেমন ইমাম - তাবারানী (র) সংকলিত আল-মু‘জামুল কাবীর । ৫. আল-মুসতাদরাক (৩/১43 |) : যেসব হাদীস বিশেষ কোন হাদীসগ্রন্থে শামিল করা হয়নি অথচ তা সংশ্লিষ্ট গ্রস্থকারের অনুসৃত শর্তে পূর্ণমাত্রায় উত্তীর্ণ হয়, সে সব হাদীস যে গ্রন্থে সন্নিবেশ করা হয় তাকে আল-মুসতাদরাক বলা হয় । যেমন ইমাম হাকিম নিশাপুরী (র)-এর আল-মুসতাদরাক গ্রন্থ । ৬. রিসালা (4/4০) : যে ক্ষুদ্র কিতাবে মাত্র এক বিষয়ের অথবা এক রাবীর হাদীসসমুহ একত্র করা . হয়েছে তাকে রিসালা বা জুয (১৯) বলা হয়। .৭. সিহাহ্ সিত্তাহ (45. (=) : বুখারী, মুসলিম, তিরমিযী, আবূ দাউদ, নাসাঈ ও ইব্ন মাজা-এই ছয়টি গস্থকে একত্রে সিহাহ্ সিত্তাহ বলা হয়৷ কিন্তু কতিপয় বিশিষ্ট আলিম ইব্ন মাজার পরিবর্তে ইমাম মালিক (র)-এর মূওয়াত্তাকে, আবার কিছু সংখ্যক আলিম সুনানুদ-দারিমীকে সিহাহ্ সিত্তার অন্তর্ভুক্ত করেছেন। শায়খ আবুল হাসান সিন্ধী (র) ইমাম তাহাবী (র) সংকলিত মা‘আনীল আসার (তাবারী শরীফ) গস্থকে সিহাহ সিত্তার অন্তর্ভুক্ত করেছেন। এমনকি ইবন হাযম ও আল্লামা আনওয়ার শাহ কাশৃমীরী রে) Re ST A Ho nt SEN EE ৮. সাহীহায়ন (০): সাহীহ বুখারী ও সাহীহ মুসলিমকে একত্রে সাহীহায়ন বলা হয় । ৯. সুনানে আরবা'আ (২*2! ৮): সিহাহ সিত্তার অপর dl He As তিরমিযী, নাসাঈ এবং ইব্ন মাজাকে একত্রে সুনানে আরবা'আ বলা হয়।
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।