হাদীছের প্রামাণিকতা — হাদীছের প্রামাণিকতা মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

৫/১এ_./ “আমরা কুরআনকে হিফয করার জন্য সহজ করেছি। আছে কি কেউ হেফযকারী?”” অথচ অন্যান্য সকল বিদ্বান উক্ত আয়াতের অনুবাদ করেছেন, “আমরা কুরআনকে সহজ করেছি উপদেশ লাভের জন্য । অতএব আছে কি কেউ উপদেশ প্রহণকারী? এমনিভাবে অন্যান্য মাসআলার ব্যাপারেও হাদীছের মতন (7০৮0) পরিবর্তন করা হয়েছে স্রেফ মাযহাবী গৌড়ামীর বশবর্তী হয়ে। এমনকি কুরআনের কোন কোন আয়াতের পরিবর্তন আনা হয়েছে দুঃসাহসিকভাবে । এছাড়াও রয়েছে হাদীছের একাংশ, যা নিজ মাযহাবের অনুকূলে, সেটুকু গ্রহণ করা ও বাকী অংশ যা স্বীয় মাযহাবের প্রতিকূলে তা বর্জন করার অসংখ্য প্রমাণ। এমনকি ছহীহ হাদীছের অর্থ নিজ মাযহাবের অনুকূলে বিকৃত করার নযীরের কোন অভাব নেই। অনুরূপভাবে স্বীয় ইমামের পক্ষে ও অন্য মাযহাবের ইমামের বিরুদ্ধে নোংরা মন্তব্য করে হাদীছ বানানোর বহু প্রমাণ পেশ করা যাবে । বলা বাহুল্য, এগুলি হাদীছ অস্বীকার করার চাইতে কোন অংশে কম নয় । বরং তার চাইতে মারাত্মক ৷ এছাড়াও রয়েছে যঈফ ও মওযু হাদীছে ভরা, সাথে সাথে কুরআন-হাদীছের অপব্যাখ্যায় ভরপুর কিতাবসমূহ। অথচ সেগুলির প্রচলন জনসাধারণের মধ্যে খুবই বেশী । এদিকে ইঙ্গিত করেই খ্যাতনামা হানাফী বিদ্বান আব্দুল হাই লাক্্লৌবী (১৮৪৮-১৮৮৬ খৃঃ) হানাফী ও শাফেঈ মাযহাবের “হেদায়া' ও “আল- ওয়াজীয' প্রভৃতি বিশ্বস্ত ফিকৃহ গ্রন্থগুলির অমার্জনীয় হাদীছ বিরোধিতা সম্পর্কে বলেন যে, এগুলি (2. ৩ 4০৮৮৯৯। ৬১৬ ০০ ৯৮৯০ 595) “মওযু* যা জাল হাদীছ দ্বারা পরিপূর্ণ, বিশেষ করে ফৎওয়াসমুহের 2৮১ ক্ষেত্রে । এ দেশের প্রেক্ষাপটে ইতিপূর্বে আলোচিত লেখকদের অধিকাংশ বই ছাড়াও ইমাম গায্যালীর “এহ্ইয়াউ উলুমিদ্দীন” বইটিও বিশেষভাবে উল্লেখযোগ্য । এ ছাড়াও রয়েছে কম ইল্ম ধর্মীয় লেখকদের এবং মারেফতী ছুফীদের অসংখ্য ভ্রান্তিকর লেখনী, যা হর-হামেশী মানুষের ঈমান ও আমলকে ৮০. ফাযায়েলে কুরআন মাজীদ পৃঃ ৫৫। ৮১. মুকাদ্দামা নাফে' কবীর পৃঃ ১৩।

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।