হাদীছের প্রামাণিকতা — হাদীছের প্রামাণিকতা মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

এইসব ভিত্তিহীন গল্প দিয়ে “এরা মুসলমানকে কুরআন হাদীছ" থেকে দুরে সরিয়ে নিয়ে পীর-মাশায়েখ, ছৃফী-বুযর্গ ও বিদ'আতী মুরব্বীদের গোলামে পরিণত করেছে এবং হাদীছ বাদ দিয়ে এদের অলীক কেচ্ছা-কাহিনী ও কাশফ-কারামতের উপর বিশ্বাসী করে গড়ে তুলেছে। অথচ নবী ব্যতীত অন্য কারু ইলহাম ও স্বপ্ন ইসলামে কোন দলীল হিসাবে গৃহীত নয়। সম্ভবতঃ এ কারণেই তাবলীগী ভাইয়েরা তাদের কোন তালীমে কুরআনের তাফসীর বা কোন অনূদিত হাদীছ গ্রন্থ পাঠ করেন না। ফলে সারা জীবন তাবলীগ করেও এরা ছহীহ তরীকায় ছালাতটুকু আদায় করতে শিখে না। মসজিদগুলিতে এখন কুরআন-হাদীছের তা'লীমের বদলে এদের এইসব মিথ্যা গল্পে ভরা তাবলীগী নেছাবের তা"লীম হয়ে থাকে । কেননা তাদের শুনানো হয় যে, একবার তাবলীগে গেলে তার প্রতিটি নেক আমলের বিনিময়ে উনপঞ্চাশ কোটি নেকী হয় ।১ এই নেকীর পাহাড় তাদের বর্তমান মুরব্বীদের আবিষ্কার । যেমন তারা এখন আবার চালু করেছে যে, যারা তাদের বার্ষিক ইজতেমায় (টঙ্গী) যায় এবং আখেরী মুনাজাতে অংশ নেয়, তারা একটি কবুল হজ্জের নেকী পায়। অর্থাৎ সে এদিনের মত পাপমুক্ত হয়, যেদিন তার মা তাকে নিষ্পাপ অবস্থায় প্রসব করেছিল। ফলে বহু লোক এখন মক্কায় হজ্জে যাওয়ার চাইতে টঙ্গী যাওয়াকে অধিক গুরুত্‌ দিচ্ছে । সেখানে এখন প্রতিবছর লাখো মানুষের ঢল নামছে । অথচ বোকারা জানেনা যে, কোটি মানুষের জমায়েত হ'লেও তা কখনো হজ্জের নেকীর সাথে তুলনীয় নয়। এরপরেও সেখানে গিয়ে শেখার কিছু নেই, দেশী-বিদেশী ভাষায় ছয় উদ্ছুলের বর্ণনা আর তাবলীগী নেছাবের চর্বিত চর্বণ ছাড়া । মানুষ ভাবে এখানে এলাম, হজ্জের ছওয়াব পেলাম । বহু পূর্বে রাসূলুল্লাহ ছাঃ) এ বিষয়ে উম্মতকে হুশিয়ার করে গিয়েছেন এই বলে যে, (20 ₹ ৩ ৩৫ ২০৩০। 9 ত “কিয়ামত হবেনা যতদিন না বায়তুন্রাহ্র হজ্জ বন্ধ হয়” ।৯ হ্যা, সেটাই শুরু করেছে তাবলীগী ভাইয়েরা । ওদিকে আরেক দল ছুটছে “ওরসে' গরু-খাসি নিয়ে মৃত পীরের অসীলায় ও তার গদ্দীনশীন হুযুরের দো'আ ও তাবাররুক নিয়ে ৬৩. এজন্য দু'টি যঈফ হাদীছ (আবুদাউদ হা/২৪৯৮ “জিহাদ” অধ্যায়, অনুচ্ছেদ-১৪; ইবনু মাজাহ হা/২৭৬১ অনুচ্ছেদ-৪, মিশকাত হা/৩৮৫৭) সাতশো দ্ধ সাত লক্ষ নেকী গুণ করে এই উনপধ্শ কোটি বানানো হয়েছে। ৬৪ বুখারী হা/১৫৯৩; “হজ্জ' অধ্যায়-২৫, অনুচ্ছেদ-৪৭।

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।