হাদীছের প্রামাণিকতা — হাদীছের প্রামাণিকতা মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

তার অন্য নেক আমলের কারণে নয়। যেমন খে) তার একজন শাগরেদের বরাতে লেখা হয়েছে, আমি আমার উত্তাদের মৃত্যুর পরে তাকে স্বপ্নে দেখলাম । জিজ্ঞেস করলাম, উস্তাদজী কেমন আছেন? তিনি বললেন, আমাকে খুবই সম্মানের সাথে জান্নাতে নেওয়া হয়েছে । আর এসবই হয়েছে 21৬১ কেবলমাত্র দরাদের বরকতে । নিকৃষ্ট পাপী ও শ্রেষ্ঠ পুণ্যবান দু'জনের দু'টি বানোয়াট গল্প দিয়ে লেখক শায়খুল হাদীছ বুঝাতে চেয়েছেন যে, আমলের কোন প্রয়োজন নেই; কেবল দরূদ পাঠ করলেই জান্নাত অবধারিত । জান্নাত লাভ যদি এতই সস্তা হ'ত, তাহ'লে ওহোদের ময়দানে রাসূল (ছাঃ)-এর দীত ভাঙতো না এবং তার ও ছাহাবায়ে কেরামের জীবনে এত কষ্ট হ'ত না। শুধু ঘরে বসে দরূদ পড়লেই ইসলাম কায়েম হ'ত। কেবল ছুফী ও ইমামের নামে নয় এবার সরাসরি ছাহাবী, তাবেঈ ও রাসূলের নামে মিথ্যাচার । যেমন (গ) হযরত আব্দুর রহমান বিন সামুরাহ (রাঃ) বলেন যে, একদিন রাসূলুল্লাহ ছোঃ) বাইরে এলেন এবং আমাদের বললেন, আমি রাত্রিতে স্বপ্নে একটি আশ্চর্য দৃশ্য দেখলাম যে, একজন ব্যক্তি পুলছেরাতের উপর কখনো পা ঘেঁষে চলছে, কখনো হাঁটুতে ভর করে চলছে, কখনো যেন কোন কিছুতে আটকে যাচ্ছে। ইতিমধ্যে আমার উপর দরূদ তার নিকটে পৌছে গেল এবং সে তাকে দীড় করিয়ে পুলছেরাত পার করে দিল।' ঘে) “বিখ্যাত তাবেঈ হযরত সুফিয়ান বিন ওয়ায়না (রাঃ) হযরত খালাফ থেকে বর্ণনা করেন যে, আমার এক বন্ধু ছিল যে আমার সঙ্গে হাদীছ পড়ত, তার মৃত্যু হয়ে গেল। আমি তাকে স্বপ্নে দেখলাম যে নতুন সবুজ কাপড় পরে সে দৌড়-ঝাপ করছে। আমি বললাম, তুমি তো আমার হাদীছের সহপাঠি ছিলে । তোমার এত উচ্চ সম্মান ও মর্যাদা কি কারণে হ'ল? সে বলল, হাদীছ তো আমি তোমার সাথেই লিখতাম । কিন্তু যখনই হাদীছের নীচে নবী করীম (ছাঃ)-এর নাম আসত, তখনই আমি তার নীচে “ছাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম লিখে দিতাম । আল্লাহ জাল্লা শানুহু তারই বিনিময়ে আমাকে এই মহা সম্মান দান করেছেন, যা তুমি দেখছ; ৯২ ৬১. ফাযায়েলে দরূদ শরীফ পৃঃ ৮২, গল্প নং ৩। ৬২. ফাযায়েলে দরূদ শরীফ পৃঃ ৮৯ গল্প নং ২৩ ও ২৪।

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।