হাদীছের প্রামাণিকতা — হাদীছের প্রামাণিকতা মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

নামক বিখ্যাত কয়া খরিদ করে সেটি মুসলমীনদের জন্য ওয়াকফ করে দেন।% অথচ একটি সাধারণ বালিকার থুথু নিক্ষেপে কুয়া ভরে গেল । গল্প আর কাকে বলে!! ৩. শায়খ আবুল খায়ের আকৃত্তা' বলেন, আমি পাচদিন যাবত কিছু খেতে না পেয়ে রাসূলুল্লাহ (ছাঃ)-এর উপর দরূদ পাঠ অন্তে তার মেহমান হিসাবে তার কবরের নিকটে ঘুমিয়ে গেলাম । এমতাবস্থায় স্বপ্নে আমার নিকটে রাসূল ছাঃ) তার তিন সাথী আবুবকর, ওমর ও আলী (রাঃ)-কে নিয়ে এলেন। আমি উঠে দীড়িয়ে রাসূল (ছাঃ)-এর কপালে চুমু খেলাম । অতঃপর তিনি আমাকে একটি রুটি দান করলেন। অর্ধেক রুটি খাওয়া শেষ না হ'তেই আমার ঘৃম ভেঙ্গে গেল। তখন দেখি যে, বাকী অর্ধেক রুটি আমার হাতে ধরা আছে' নি তাবলীগী নেছাবের প্রায় সর্বত্র এ ধরনের উদ্ভট স্বপ্ন ও ভিত্তিহীন গল্পসমূহ উদ্ধৃত হয়েছে। যা পাঠককে পথভ্রষ্ট করে মাত্র। ৪. দরূদেই জান্নাত : (ক) জনৈক ছুফী বলেন, মিসত্বাহ নামে আমার এক প্রতিবেশী ছিল, যে সর্বদা মদে চুর হয়ে থাকত । তার দিন-রাতের কোন খবর থাকত না। আমি তাকে বহু উপদেশ দিয়েছি। কিন্ত কোন কাজ হয়নি। আমি তাকে তওবা করতে বলতাম । কিন্তু সে তাও করেনি । অবশেষে যখন সে মারা গেল, তখন আমি স্বপ্নে দেখলাম যে, সে জান্নাতে উচ্চ মর্যাদার সাথে আছে। কারণ জিজ্ঞেস করলে সে বলল, আমি এক মুহাদ্দিছের মজলিসে ছিলাম। এক সময় তিনি বললেন, যে ব্যক্তি উচ্চৈঃম্বরে দরূদ পড়বে, তার জন্য জান্নাত ওয়াজিব হবে। একথা শুনে আমি জোরসে দরূদ পড়ি এবং অন্যেরাও পড়ে । ফলে এ মজলিসে উপস্থিত আমাদের সকলের গোনাহ মাফ হয়ে যায়। আর সেকারণেই আমি আজ জান্নাতে এসেছি ।* শুধু মদখোর মিসত্বাহ নয়, ইমাম শাফেঈ (রাঃ)-এর মত উচ্চ মর্যাদাসম্পন্ন মহান ব্যক্তিও নাকি কেবল দরূদ পাঠের কারণে জান্নাত লাভ করেছেন। ৫৮. তিরমিযী, নাসাঈ, মিশকাত হা/৬০৬৬, সনদ হাসান; আলবানী, ইরওয়াউল গালীল হা/১৫৯৪। ৫৯. ফাযায়েলে দরূদ পৃঃ ১০৫ গল্প নং ৪৮২); ফাযায়েলে হজ্জ পৃঃ ১২৮ গল্প নং ৮। ৬০. ফাযায়েলে দরূদ শরীফ পৃঃ ৮৬ গল্প নং ১৭।

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।