অনয ফাধায়েলে দরদ পরীফে” (পৃঃ ৮৫, গল্প নং ১৪) তিনি বলেছেন, শায়খ আব্দুল হক মুহাদ্দিছ দেহলভী স্বীয় “মাদারেজুন নবুঅত* বইয়ে লিখেছেন যে, যখন হযরত হাওয়া-র জন্ম হ'ল, তখন হযরত আদম (আঃ) তার দিকে হাত বাড়াতে চাইলেন। ফেরেশতারা বললেন, ছবর কর, যতক্ষণ না বিয়ে হবে এবং মোহর না দেওয়া হবে । আদম (আঃ) বললেন, মোহর কি? ফেরেশতারা বললেন, 'মুহাম্মাদ-এর উপর তিনবার দরূদ শরীফ পাঠ করুন” । এক রেওয়ায়াতে বিশ বারের কথা এসেছে ।” অথচ পবিত্র কুরআনে আদম সৃষ্টির ও তার তওবা করার যে বর্ণনা রয়েছে (বাকারাহ ৩০-৩৯; আ'রাফ ২৪), সেখানে এসবের কিছুই নেই। পীর-আউলিয়াদের “অসীলা' ধরে পরকালে মুক্তি পাওয়ার বৈধতা প্রমাণের জন্য এসব জাল হাদীছ ও মিথ্যা বর্ণনা পেশ করা হয়েছে। এরা পীর ধরতে বলেন না, বরং “মুরববী” ধরতে বলেন। যেমন শায়খুল হাদীছ “ফাযায়েলে তাবলীগে" (পৃঃ ৩) বলেছেন, যুগের ওলামা-মাশায়েখ হযরতগণের রেযামন্দি ও অন্তুষ্টি পরকালীন নাজাতের অসীলা ও গোনাহের কাফফারা হয়ে থাকে... ।' অথচ কুরআন ও হাদীছের নির্দেশনা অনুযায়ী রাসুল (ছাঃ)-এর অনুসরণ ব্যতীত পরকালে মুক্তি পাবার কোন উপায় নেই (বুখারী, মিশকাত হা/১৪৩)। ২. হযরত আদম (আঃ) হিন্দুস্তান থেকে পায়ে হেটে এক হাযার বার হজ্জ করেছেন। ইবনু আব্বাস রোঃ) বলেন, নবীদের সাধারণ রীতি ছিল পায়ে হেঁটে হজ্জ করা ।*৫ বাস্তবতা এই যে, শেষনবী মুহাম্মাদ (ছাঃ) মদীনা থেকে মক্কায় সওয়ারীতে এসে বিদায় হজ্জ করেছিলেন । অথচ ইবনু আব্বাস রোঃ)-এর ন্যায় একজন প্রখ্যাত ছাহাবীর নামে এমন মিথ্যা বর্ণনা চালিয়ে দেওয়া হ'ল । একইভাবে আদম (আঃ) সম্পর্কিত বর্ণনাটি একেবারেই ভিত্তিহীন। কেননা তার মোট বয়স ছিল ৯৪০ অথবা ৯৬০ বছর ।** তাছাড়া তিনি হিন্দুস্তানে বসবাস করেছেন বলে কুরআন ও ছহীহ হাদীছে কোন প্রমাণ নেই। ৪৫. ফাযায়েলে হজ্জ পৃঃ ৩৫। ৪৬. তিরমিযী, মিশকাত হা/৪৬৬২, শিষ্টাচার” অধ্যায়, “সালাম' অনুচ্ছেদ; এ, হা/১১৮, “ঈমান অধ্যায়, “তাকৃদীরে বিশ্বাস" অনুচ্ছেদ; তুহফাতুল আহওয়াষী হা/৫০৭২, ৮/৪৫৯ পৃঃ।
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।