মাথার মধ্যে তখন এসব ভিত্তিহীন কল্পকথা ঘুরপাক খেতে থাকে । আর ভাবে যে, কখন চিল্লায় গিয়ে এসব ছুঁফী বুযর্গের ন্যায় উচ্চ মর্যাদা লাভে ধন্য হব। আশ্চর্যের বিষয়, দারুল উলুম দেউবন্দের মসজিদেও নাকি এ কিতাবটি পড়ে মুছন্্ীদের শুনানো হয় এবং এ যাবত তার এই বইটির প্রতিবাদে কেউ কোন বই প্রকাশ করেছেন বলে জানা যায়নি। এ বইটিকে কিভাবে নীরবে সর্মথন দিয়ে চলেছেন। ভেবে আশ্চর্য হ'তে হয় যে, ইসরাঈলে' ইসলামী বইপত্র নিষিদ্ধ, সেখানেও এ কিতাবের রয়েছে অবাধ প্রবেশাধিকার এবং এ কিতাবের প্রচারক তাবলীগী ভাইদের রয়েছে সেদেশে নির্বিঘ্নে পদচারণার ঢালাও অনুমতি । একইভাবে অনুমতি রয়েছে সেখানে কাদিয়ানীদের ব্যাপক প্রবেশাধিকারের । কাদিয়ানীদের হেড অফিস লগ্তনে ও ইসরাঈলের হাইফা নগরীতে । দুটি আন্দোলনেরই উৎসম্থল ভারত উপমহাদেশ এবং দুশ্টিরই জন্ম বৃটিশ আমলে । কাদিয়ানীরা ধর্মদ্রোহী কাফের। কিন্তু তারা ইসলামের নামেই দেশে ও বিদেশে বিকৃত ইসলামের প্রচার করে থাকে। পক্ষান্তরে তাবলীগীরা ইসলামের গণ্ীর মধ্যে থেকেই ইসলামের বিকৃত ব্যাখ্যা দেশ- বিদেশে প্রচার করে । আখেরাতে মুক্তির সন্ধানী হুঁশিয়ার মুমিনগণ সাবধানে পা ফেলবেন, এটাই কাম্য । কয়েকটি নমুনা উদাহরণ স্বরূপ তুলে ধরা হ'ল: ১. ওমর রো) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছছোঃ) বলেন, আদম (আঃ) অপরাধ করার পর আল্লাহ্র আরশের দিকে তাকিয়ে দেখেন সেখানে লেখা আছে, 'লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ'। তখন তিনি মুহাম্মাদের অসীলায় আল্লাহ্র নিকটে ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহ তাকে ক্ষমা করেন। অতঃপর আল্লাহ আদমকে বলেন, যদি মুহাম্মাদ না হ'তেন, তাহ'লে আমি তোমাকে সৃষ্টি করতাম না” । অন্য একটি প্রসিদ্ধ জাল হাদীছ উক্ত মর্মে প্রচলিত আছে, “লাওলা-কা লামা খালাকৃতুল আফলা-কা" (যদি আপনি না হ'তেন, তাহ'লে আসমান-যমীন কিছুই সৃষ্টি করতাম না)।” 8৪. সিলসিলা যঈফাহ ওয়াল মওযূ'আহ হা/২৫, ২৮২; ফাযায়েলে যিকর (মূল উর্দূ, দিল্লী : উর্দূ বাযার, মদীনা বুক ডিপো, ১৩৯৫হি১৯৭৫ খৃঃ) পৃঃ ৯৫ ।
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।