হাদীছের প্রামাণিকতা — হাদীছের প্রামাণিকতা মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম উক্ত রূপ “নিশ্চিত ও প্রমাণসিদ্ধ ধারণা'-কে শুধু সমর্থনই দেয়নি, বরং গুরুত্ব দিয়েছে। যেমন মৃত্যুকালীন অছিয়তের সময় দু'জন ন্যায়পরায়ণ সাক্ষী রাখার নির্দেশ দানের পর কুরআনে বলা হচ্ছে, “যদি তোমাদের সন্দেহ হয়, তবে উভয়কে ছালাতের পরে থাকতে বলবে । তারপর উভয়ে আল্লাহ্‌র নামে শপথ করবে যে, আমরা এই সাক্ষ্যের মাধ্যমে কোনরূপ স্বার্থ হাছিল করব না, যদিও তার নিকটাতীয় হয় এবং তারা বলবে যে, আমরা গোনাহ করব না, (যদি করি, তাহ'লে) সে অবস্থায় আমরা গোনাহগারদের অন্তর্ভূক্ত হব” । “অতঃপর যদি জানা যায় যে, উক্ত দু'জন সাক্ষী কোন পাপে লিপ্ত হয়েছে (র্থারৎ্থ মিথ্যা সাক্ষ্য দিয়েছে), তাহ'লে অন্য দু'জন তাদের স্থলে দাঁড়িয়ে যাবে এবং দু'জনে আল্লাহ্‌র নামে শপথ করে বলবে যে, আমাদের সাক্ষ্য অবশ্যই এ দু'জনের সাক্ষ্য অপেক্ষা সত্য এবং আমরা সীমালংঘনকারী নই। (যদি হই) তাহ'লে সেক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে যালেমদের অন্তর্ভুক্ত হ'য়ে যাব' মোয়েদাহ ৫/১০৬-১০৭)। উক্ত আয়াতে সাক্ষ্য মিথ্যা হওয়ার সম্ভাবনা ব্যক্ত করা হয়েছে। যার মাধ্যমে সাক্ষ্য “যান্ন' বা ধারণা নির্ভর প্রমাণিত হয়েছে। তথাপি পুনরায় সঠিক সাক্ষ্যের মাধ্যমেই বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অনুরূপভাবে বিবাহের সাক্ষী, চুরির সাক্ষী, ব্যভিচারের সাক্ষী, হত্যাকাণ্ডের করতে বলা হয়েছে। যদিও সাক্ষ্যের মাধ্যে সত্য-মিথ্যার আশংকা বিদ্যমান থাকে । বিচারক চূড়ান্ত প্রচেষ্টার মাধ্যমে নিশ্চিত সত্য উদঘাটনের চেষ্টা করবেন, এটাই সর্বদা কাম্য থাকে এবং বাদী-বিবাদী সকলেই উক্ত “রায়' দেন। একইভাবে চিকিৎসক তার সর্বোচ্চ ধারণার ভিত্তিতেই রোগ নির্ণয় করেন ও ওষধ নির্বাচন করেন বা রোগীর অস্ত্রোপচার করেন। রোগী নির্বিবাদে তা মেনে নেন এবং মৃত্যুর সম্ভাবনা জেনেও বণ লিখে দিয়ে ডাক্তারের অস্ত্রোপচারের টেবিলে নিজেকে সমর্পণ করে দেন। হাদীছের বিশুদ্ধতা প্রমাণের ক্ষেত্রেও মুহাদ্দিছ বিদ্বানগণ চিকিৎসক ও বর্ণনাকারীকে নয় বরং সনদ, মতন ও আনুষঙ্গিক সকল বিষয় যাচাই করেই তাঁরা হাদীছটি সত্য সত্যই রাসূল (ছাঃ)-এর কি-না সে বিষয়ে নিশ্চিত ধারণা লাভে সচেষ্ট হন। যেসব হাদীছের ক্ষেত্রে তারা নিশ্চিত হন, সেগুলি

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।