হাদীছের প্রামাণিকতা — হাদীছের প্রামাণিকতা মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

মধ্যে কুরআন ও রাসুল: চিত গভীরভাবে অধ্যয়নের “ফলে “এক বিশেষ রুচিবোধ (3, ০৪) সৃষ্টি হয়। যার প্রকৃতি ঠিক এরূপ, যেরূপ একজন পুরানো স্বর্ণকারের দূর দৃষ্টি |... এই স্থানে পৌছে যাবার পর মানুষ সনদের প্রতি বেশী মুখাপেক্ষী থাকেনা। সে সনদ থেকে অবশ্যই সাহায্য নেয়। কিন্তু সিদ্ধান্তের ভিত্তি তার উপরে থাকেনা" ।* চটকদার যুক্তির মাধ্যমে মাওলানা নিজেদের রায়-কে হাদীছের উপরে স্থান দিতে চেয়েছেন । যা ভ্রান্ত ফের্কা মু'তাযিলাদের অনুকরণ বৈ কিছুই নয়। কিন্তু প্রশ্ন হ'ল, ব্যক্তিগত রুচিই যদি ছহীহ-যঈফ বাছাইয়ের ও হাদীছ কবুল করা বা না করার মানদপ হয়, তাহ'লে তো হাদীছের কোন অস্তিতুই থাকবে না। কেননা ব্যক্তিগত রুচি তো সবার এক নয়। তাছাড়া একথার অর্থ তাহ'লে কি হবে যে, ইমাম আবু হানীফা (রহঃ) যঈফ হাদীছকে রায়-এর উপরে অগ্থাধিকার দিতেন? ছাহাবা, তাবেঈন ও উম্মতের সেরা বিদ্বানমগ্লী ছহীহ হাদীছ পাওয়ার সাথে সাথে ইতিপূর্বেকার আমল ছেড়ে দিয়ে ছহীহ হাদীছের অনুসারী হয়েছেন কেন? এবং কেনই বা তাদের “রায়” পরিত্যাগ করে ছহীহ হাদীছের অনুসারী হওয়ার জন্য স্ব স্ব অনুরক্তদের নির্দেশ দিয়ে গেলেন? বন্ততঃ মাওলানার উক্ত বক্তব্য একেবারেই কল্পনাপ্রসূত এবং বাস্তবতার সম্পূর্ণ বিপরীত । কেননা ইমাম আবু হানীফা (রহঃ) বলেছেন যে, ১5 ০৯ ৬ 2 ১০ এ পেত তি ভ &| ৯১ 2১১8, “তোমরা দ্বীনের ব্যাপারে “রায়' অনুযায়ী কোন কথা বল না | তোমাদের কর্তব্য হ'ল সুন্নাহর অনুসরণ করা । যে ব্যক্তি সুন্নাহ থেকে বেরিয়ে গেল, সে পথভ্রষ্ট হ'ল” ।* আর প্রথম ছহীহ হাদীছের সংকলন “মুওয়া্্া"র স্বনামধন্য ব্যক্তিত্ব ইমাম মালেক (৯৫-১৭৯ হিঃ)-এর বিরুদ্ধে এরূপ কথা বলা রীতিমত তোহমত বৈকি! এইসব মহামতি ইমামগণ কখনোই জেনেশুনে হাদীছের বিরুদ্ধে নিজেদের “রায়*-কে অগ্রাধিকার দেননি । বরং এ বিষয়ে ৩০. এ, ১/৩৬১-৬২। ৩১. আব্দুল ওয়াহহাব শা'রানী (৮৯৮-৯৭৩হিঃ), মীযানুল কুবরা (দিল্লী ছাপাঃ ১২৮৬ হিঃ) ১/৬৩ পৃঃ ।

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।