হাদীছের প্রামাণিকতা — হাদীছের প্রামাণিকতা মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

মুহা বিদবানগণের খিদমত স্বীকৃত... . এতে কোন কথা নেই। কথা কেবল এ বিষয়ে যে, পুরোপুরিভাবে তাদের উপরে ভরসা করা কতটুকু সঠিক হবে । হাযার হৌক তীরা তো ছিলেন মানুষই । ...অতএব কিভাবে আপনি একথা বলতে পারেন যে, তাঁরা যে হাদীছকে “ছহীহ' সাব্যস্ত করেছেন, আসলেই সেটা ছহীহ। ...অধিকন্ত যার কারণে তাদের মধ্যে হাদীছের বিশুদ্ধতা সম্পর্কে সবেচ্চি ধারণার সৃষ্টি হয়, সেটি হ'ল রেওয়ায়াতের (বর্ণনার) দৃষ্টিকোণ, দিরায়াতের (যুক্তি গ্রাহ্যতার) দৃষ্টিকোণ নয়। তাদের দৃষ্টিভঙ্গি ছিল বেশীর বেশী সাংবাদিকের দৃষ্টিভঙ্গি, ফিকৃহ বা তাৎপর্য অনুধাবন তাদের বিয়ষবস্ত ছিল না। ...অতএব একথা মানতেই হবে যে, হাদীছসমূহে যেসব গবেষণা তারা করেছেন, তাতে দু”টি দিকে তাদের দুর্বলতা ছিল। ১- সনদের দিক দিয়ে ২- মর্ম অনুধাবনের দিক দিয়ে ।২? প্রিয় পাঠক! নিশ্চয় বুঝতে পারছেন, কত সুন্দরভাবে তিনি ফিকৃহকে হাদীছের উপরে স্থান দিতে চেয়েছেন। অথচ কে না জানে যে, হাদীছের তাৎপর্য অনুধাবনের ক্ষেত্রে স্থান-কাল পাত্র ভেদে মুজতাহিদ ফকীহগণের মধ্যে সকল যুগে মতভেদ হয়েছে। কিন্তু হাদীছের ভাষায় কোন পরিবর্তন হয়নি, হবেও না ইনশাআল্লাহ। অতএব হাদীছের বর্ণনার বিশুদ্ধতা যাচাই করাই হ'ল মুখ্য । আর বর্ণনার সত্যাসত্য যাচাইয়ের জন্য বর্ণনাকারীকে যাচাই করা সর্বাধিক প্রয়োজন । মুহাদ্দিছ বিদ্বানগণ তাই সনদ যাচাইয়ের প্রতি অধিক গুরুতৃ দিয়েছেন। আর একারণেই তাবেঈ বিদ্বান আব্দুল্লাহ ইবনুল মুবারক (১১৮-১৮১হিঃ) বলেছেন, ১ ৫৫১ 0৮ ০২০ ১০ 5 ঢ এ 26 এগ; 2290 আমার নিকটে সনদ হ'ল দ্বীনের অন্তর্ভৃক্ত। যদি সনদ যাচাই না হ'ত, তাহ*লে যে যা খুশি তাই বলত' ম্বেকাদ্দামা মুসলিম পৃঃ ১৫)। মুহাদ্দিছগণ সনদ যাচাইয়ের সাথে সাথে হাদীছের “দিরায়াত' বা যুক্তিথাহ্যতা সৃক্মভাবে যাচাই করেছেন। উছুলে হাদীছের ছাত্রগণ তা ভালভাবেই জানেন। অতএব মাওলানার উপরোক্ত মন্তব্য হাদীছ বিরোধীদের উত্থাপিত মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগেরই প্রতিধ্বনি মাত্র। যদিও মাওলানা হাদীছ অস্বীকারকারী ছিলেন না। ২৭. সাইয়িদ আবুল আ'লা মওদুদী, তাফহীমাত (দিল্লী: মারকাষী মাকতাবা ইসলামী, ১৯৭৯) ১/৩৫৬ পৃঃ।

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।