হাদীছের প্রামাণিকতা — হাদীছের প্রামাণিকতা মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

মাওলানা মওদুদীর আকীদা একই রূপ । অতএব “জামায়াতে ইসলামী" যেন এব্যাপারে আমার সাথে বেশী ঝগড়া না করে” ।২৫ গোলাম আহমাদ পারভেয-এর উক্ত মন্তব্য সত্য নয় এবং মাওলানা মওদুদীও নিঃসন্দেহে হাদীছ অস্বীকারকারী নন। কিন্তু হাদীছ সংক্রান্ত তার লেখনী সমূহ পরীক্ষা করে দেখলে তা পাঠককে হাদীছ অস্বীকারের চূড়ান্ত সীমায় চলে যেতে বাধ্য করে। এর কারণ (১) তিনি হাদীছ যাচাইয়ের ক্ষেত্রে মুহাদ্দিছ বিদ্বানগণের গৃহীত মূলনীতি ও পদ্ধতিসমূহের তোয়াক্কা না করে তার তীব্র সমালোচনা করেছেন (২) “কেবল রেওয়ায়াতের দিকে মুহাদ্দিছগণ দৃষ্টি নিবদ্ধ রেখেছেন, দেরায়াতের দিকে রাখেননি' বলে হাদীছ দিয়েছেন। (৩) বুখারী ও মুসলিমের কতিপয় হাদীছের বিশুদ্ধতা সম্পর্কে তিনি সন্দেহ পোষণ করেছেন (৪) “খবরে ওয়াহেদ" পর্যায়ের হাদীছসমূহের বিশাল ভাগ্তারকে তিনি “ধারণা নির্ভর হওয়ার দোষ চাপিয়ে তা অগ্রাহ্য করতে চেয়েছেন। অথচ উপরের দাবীগুলির কোনটিই তার নিজস্ব নয়, বরং বিগত যুগের মু'তাযিলা দার্শনিক, আধুনিক কালের খিষ্টান প্রাচ্যবিদগণ ও তাদের বশংবদ মুসলিম পণ্তিতগণ হাদীছের বিরুদ্ধে যেসব অভিযোগ ইতিপূর্বে উত্থাপন করেছেন, সেগুলিই মাওলানা নিজের যুক্তিবাদী ভাষায় আরো জোরালোভাবে উপস্থাপন করেছেন । শুধু তিনিই নন, তার সাহিত্যের ভক্ত ও আন্দোলনের অনুসারীদের চিন্তাধারায়ও তার স্পষ্ট ছাপ পরিদৃষ্ট হয়। ফলে কুরআন- সুন্নাহর হুকুমত কায়েম করার শ্লোগান নিয়ে মাঠে নামলেও এই দলের নেতা-কর্মীদের মধ্যে সুন্নাতের পাবন্দী অতীব নগণ্য । ছহীহ হাদীছের প্রতি আকর্ষণবোধ বলা চলে শূন্যের কোঠায় । “এটাও ঠিক ওটাও ঠিক* বলে শুদ্ধ-অশুদ্ধ সবকিছুকে তারা একাকার করতে চান। এমনকি শহীদ মিনারে যাওয়া ও সেখানে ফুল দেওয়ার মত শিরকী ও বিদ“আতী বিষয়গুলিকেও তারা “পাপও নেই পুণ্যও নেই” বলে হালকা করে দেখেন ।৯* ২৫. তুলু'এ ইসলাম" এপ্রিল-মে ১৯৫৫। ২৬. জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর আমীর মাওলানা মতীউর রহমান নিজামী ও সহ-সেক্রেটারী আব্দুল কাদের মোল্লার বক্তব্য প্রষ্টব্য : দৈনিক ইনকিলাব ১১.১০.০২ ও ২২.৬.০৩ ইং।

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।