হাদীছের প্রামাণিকতা — হাদীছের প্রামাণিকতা মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

১. মাওলানা মওদূদী (১১2১১৯% খ্‌ঃ) সাইয়িদ আবুল আ'লা মওদুদী ভারতের অন্ধ প্রদেশের আওরঙ্গাবাদ শহরে জন্গ্রহণ করেন। ১৯৪১ সালে তিনি (/-/৮ (জামায়াতে ইসলামী” - ইসলামী দল) নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং ০/| ৬৫৮ “তারজুমানুল কুরআন' (কুরআনের মুখপত্র) নামে একটি উর্দু মাসিক পত্রিকা বের করেন। তিনি ইসলামের বিভিন্ন বিষয়ের উপরে অসংখ্য বই ও পুস্তিকা প্রণয়ন করেন। নাস্তিক্যবাদী চিন্তাধারা ও পাশ্চাত্যের ইসলাম বিরোধী তৎপরতার বিরুদ্ধে তার আকর্ষণীয় ও যুক্তিপূর্ণ লেখনী বহু লোকের চিন্তার মোড় ঘুরিয়ে দেয় ও তারা ইসলামের জন্য জান-মাল উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যায়। ১৯৪৭-এর পরে তিনি পাকিস্তানের লাহোরে হিজরত করেন ও পাকিস্তানে ইসলামী হুকৃমত প্রতিষ্ঠার রাজনৈতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। পূর্ব পাকিস্তানে মাওলানা আব্দুর রহীম (১৯১৮-১৯৮৭) তাঁর বইসমূহ বাংলায় অনুবাদ করেন। ফলে বাংলাদেশে তার অনুসারীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থকে । পাকিস্তান, ভারত ও বাংলাদেশে এই দল বর্তমানে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। মাওলানা মওদুদী বিভিন্ন বিষয়ে বেশুমার লেখনীর অধিকারী ছিলেন । ফলে অনেক কিছু ভুল হওয়াটাই ছিল স্বাভাবিক । তিনি নিজেও সেকথা স্বীকার করেছেন এবং তার তাফসীর “তাফহীমুল কুরআন"-এর প্রথম সংস্করণের অনেক বিষয় তিনি পরবর্তী সংস্করণে সংশোধন করেছেন। যেমন সুরা বাক্বারাহ ২০৩ আয়াত ও সূরা নিসা ১১ আয়াতের ভুল তাফসীর তিনি পরবতী সংস্করণে সংশোধন করেছেন। অনুরূপভাবে তার পত্রিকা “তারজুমানুল কুরআনে" (৪র্থ বর্ষ ৬ষ্ঠ সংখ্যা ১৯৫৫ পৃঃ ৩৭৯)। যখন তিনি মোতা (০৯০/) বা ঠিকা বিবাহ জায়েয ফৎওয়া দিলেন, তখন ওলামায়ে কেরামের প্রতিবাদের মুখে পরে তিনি তা থেকে প্রত্যাবর্তন করেন এবং স্বীয় “রাসায়েল ও মাসায়েল' বইয়ের মধ্যে এজন্য দুঃখ প্রকাশ করেন ৯ ২৪ বঙ্গানুবাদ “রাসায়েল ও মাসায়েল' (ঢাকা : শতাব্দী প্রকাশনী, ৩য় মুদ্রণ ২০০১), ৩/৩৭-৩৯ পৃঃ, গৃহীত: তরজুমানুল কুরআন (রবীউল আউয়াল ১৩৭৫ হিঃনভেম্বর ১৯৫৫ খৃ৪)।

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।