শ৮৮। ৩৭০ এ ৮ হাদীছের প্রামাণিকতা 8 +%; রি শর. ১85 ডি ০ রে ৫ ৫ এ টিতে ৩:৩৪) অনুবাদ : আবু রাফে" (রোঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এরশাদ করেন, আমি যেন তোমাদের কাউকে এরূপ না দেখি যে, সে তার গদীতে ঠেস দিয়ে বসে থাকবে, আর তার কাছে আমার কোন আদেশ বা নিষেধাজ্ঞা পৌছলে সে বলবে যে, আমি এসব কিছু জানিনা । যা আল্লাহ্র কিতাবে পাব, তারই আমরা অনুসরণ করব' ।* হাদীছের ব্যাখ্যা : উপরোক্ত হাদীছে রাসূলুল্লাহ (ছাঃ)-এর একটি ভবিষ্যদ্বাণী বিধৃত হয়েছে যে, মুসলমানদের মধ্যকার একদল লোক হাদীছকে অগ্রাহ্য করবে এবং নিজেদেরকে শুধু কুরআনের অনুসারী বলে দাবী করবে । এর অন্তর্নিহিত কারণও উক্ত হাদীছে ইঙ্গিতে বলে দেওয়া হয়েছে যে, এসব লোকেরা হবে বিলাসী ও দুনিয়াদার। এরা হাদীছে বর্ণিত ইসলামের বিস্তারিত আদেশ ও নিষেধাবলীর পাবন্দী হ'তে নিজেদেরকে মুক্ত করে নিজ নিজ স্বেচ্ছাচারিতা বহাল রাখার জন্য কুরআনের অনুসারী হওয়ার দাবী করবে। কারণ কুরআনে মূল বিষয়গুলিই মাত্র বর্ণিত হয়েছে, ব্যাখ্যা আসেনি । রাসূলুল্লাহ ছাঃ) স্বীয় কথা, কর্ম ও সম্মতিমূলক আচরণের মাধ্যমে কুরআনের বিস্ত রিত ব্যাখ্যা ও বাস্তব নমুনা পেশ করে গেছেন। এমনকি কুরআনে বর্ণিত হয়নি, এমন অনেক বিষয় রাসূল ছছোঃ) কর্তৃক নির্দেশিত হয়েছে, যা উম্মতের জন্য অবশ্য পালনীয় । কেননা কুরআনে আল্লাহ নিজেই বলেছেন, ১. আহমাদ, আবুদাউদ, তিরমিযী, ইবনু মাজাহ, বায়হাকী; সনদ ছহীহ, মিশকাত, আলবানী হা/১৬২; এ, বঙ্গানুবাদ হা/১৫৪ ঈমান” অধ্যায়, “কিতাব ও সুন্নাহকে আকড়ে ধরা” অনুচ্ছেদ ।
— صفحة ٤ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.