পালন করেন তাদের পরিচালিত তিনটি প্রসিদ্ধ পত্রিকার মাধ্যমে । (১) মাওলানা মুহাম্মাদ হোসায়েন বাটালবী (মৃঃ ১৯২০ খ$) স্বীয় ইশা'আতুস সুন্নাহ" (12451) পত্রিকার মাধ্যমে (২) মাওলানা ছানাউন্লাহ অমৃতসরী (১৮৬৮-১৯৪৮৭৪) স্বীয় “আহলেহাদীছ" (৫1) পত্রিকার মাধ্যমে এবং মাওলানা আত্বাউল্লাহ হানীফ ভূজিয়ানী (১৩২৭-১৪০৮ হি/১৯১০-১৯৮৮ ৭) স্বীয় “আল-ই'তিছাম” (৫4১৮) পত্রিকার মাধ্যমে । সাথে সাথে তাদের প্রতিষ্ঠিত আহলেহাদীছ সংগঠনসমূহ এবং তাদের লিখিত বিভিন্ন বই ও পুস্তিকাসমূহ হাদীছের প্রামাণিকতার পক্ষে এবং হাদীছ বিরোধীদের বিপক্ষে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে । শুধু এঁরা নন। বরং উপমহাদেশের সকল আহলেহাদীছ বিদ্বান যুগে যুগে হাদীছ অস্বীকারকারী ব্যক্তিদের বিরুদ্ধে আপোষহীন জিহাদ চালিয়ে গেছেন। যেকোন নিরপেক্ষ গবেষক একথা স্বীকার করতে বাধ্য হবেন। হাদীছে সন্দেহবাদীদের কয়েকজন (১২১৩ "5 2০০1 254) অমুসলিমদের কেউ হাদীছের বিরুদ্ধে লিখলে মুসলমানেরা তা সহজে গ্রহণ করে না। পক্ষান্তরে মুসলিম পণ্তিতগণের কেউ যখন হাদীছের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে লেখেন, তখন মুসলমানদের অধিকাংশ তা গ্রহণ না করলেও কিছু লোক অবশ্যই তা গ্রহণ করেন। কিন্তু মুশকিল হয় তখনই, যখন দেখা যায় যে, কোন ব্যক্তি দেশে ইসলামী আইন বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞা দিচ্ছেন, অথচ ইসলামী আইনের অন্যতম মূল উৎস 'হাদীছ'-এর প্রামাণিকতা সম্পর্কে সন্দেহজালে আবদ্ধ হয়ে পড়েছেন। একদিকে তিনি হাদীছের পক্ষে কথা বলছেন, অন্যদিকে তার লেখনী ও বক্তব্য হাদীছ বিরোধীদের পক্ষে মযবুত দলীল হিসাবে প্রতিভাত হচ্ছে, এমন ধরনের ইসলামী চিন্তাবিদগণের মাধ্যমে মুসলিম উম্মাহর আকীদা ও আমলের সর্বাধিক ক্ষতি সাধিত হয়ে থাকে । এমনি ধরনের দু'একজন সুপ্রসিদ্ধ ও প্রভাবশালী আলেমের দৃষ্টান্ত উদাহরণ স্বরূপ নিয়ে তুলে ধরা হ'ল।-
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।