উপমহাদেশে হাদীছ বিরোধী সংগঠন সমূহ (441 540 এ ও ০৩ শু ৬০০ ৩০) অমৃতসর প্রভৃতি শহর। কিন্তু ১৯৪৭ সালে দেশ বিভাগের পরে এটি পাকিস্ত 1নের লাহোরে স্থানান্তরিত হয় । সেখানে বসে তারা ইসলামের নামে অর্জিত পাকিস্তানের নেতৃবৃন্দ ও জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিতে লিপ্ত হয়। ভারতেও এর রেশ চলতে থাকে । পাশ্চাত্য বিশ্বে এর অপপ্রচার ব্যাপ্তি লাভ করে। উর্দূভাষী না হওয়ায় বাংলাভাষী মুসলমানগণের অধিকাংশ এদের করাল থাবা থেকে বেঁচে গেছে। কিন্তু ইতিমধ্যে এদের কারু কারু বই বাংলাভাষায় অনুদিত হয়ে ব্যাপকহারে প্রচারিত হওয়ায় তরুণ ছাত্র ও বুদ্ধিজীবী সমাজের অনেকে প্রতারিত হচ্ছেন এবং দেশে হাদীছ বিরোধী মনোভাব ক্রমে মাথাচাড়া দিচ্ছে। বর্তমানে হাদীছ বিরোধীদের কয়েকটি ফের্কা পাকিস্তানে সংগঠিতভাবে কাজ করে যাচ্ছে । যেমন : ১. আহলে কুরআন (১//৮ 3) আব্দুল্লাহ চকড়ালবী প্রতিষ্ঠিত এই দলের পুরো নাম “আহনুয্ যিকরে ওয়াল কুরআন" যার বর্তমান নেতা মুহাম্মাদ আলী রাসুল লাক্ভী। পাকিস্তানের বিভিন্ন শহরে এর অফিস রয়েছে । এ দলের মুখপত্র “বালাগুল কুরআন" (১7| ৮) পত্রিকার মাধ্যমে এদের ভ্রান্ত আকীদা পাকিস্তানে সর্বত্র প্রচারিত হচ্ছে। অথচ কুরআনেরই নির্দেশ অনুযায়ী রাসূল (ছাঃ)-এর সুন্নাত অনুসরণ করা ফরয। আল্লাহ বলেন, “আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাস, তবে আমার অনুসরণ কর, তাহ'লে তিনি তোমাদেরকে ভালবাসবেন ও তোমাদের গোনাহসমূহ মাফ করে দিবেন' (আলে ইমরান ৩/৩১)।
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।