লোকদের জন্য স্থায়ী ভ্রান্তির উৎস হয়ে আছে, সেগুলি পড়ে যেন কোন অল্প বৃদ্ধি লোক বিভ্রান্ত না হন, সেদিকে সুধী পাঠক মহলের দৃষ্টি আকর্ষণ করছি। হাদীছ বিরোধীদের অভিযোগসমূহ (১:41 ৬১০০ ৮৬১1) হাদীছ বিরোধী পগ্তিতগণের অভিযোগসমূহ প্রধানতঃ পাচটি। যা মূলতঃ মুতাযিলা পণ্ডিতদের পক্ষ থেকে উত্থাপিত হয়েছিল। সেখান থেকে আধুনিক প্রাচ্যবিদগণ নিয়েছেন। অতঃপর সেখান থেকে আধুনিক ইসলামী চিন্তাবিদ নামে খ্যাত কিছু মুসলিম পপ্তিত নকল করেছেন। নিম্নে এগুলির সার-সংক্ষেপ প্রদত্ত হ'ল : (১) রাসূলুল্লাহ ছোঃ) ও খুলাফায়ে রাশেদীনের আমলে হাদীছসমূহ লিপিবদ্ধ হয়নি। (২) ছাহাবীগণ হাদীছ লেখার ব্যাপারে রাসূল ছোঃ)-এর নিষেধাজ্ঞার তাৎপর্য সঠিকভাবে বুঝেছিলেন বলেই তারা হাদীছ লিপিবদ্ধ করেননি । (৩) রাসূল ছোঃ)-এর মৃত্যুর একশত বৎসর পরে প্রথম হাদীছ সংকলিত হয়। পরে তা হারিয়ে যায়। অতঃপর তৃতীয় শতাব্দী হিজরীতে এসে লোকদের মুখ থেকে শুনে তা পুনরায় লিপিবদ্ধ করা হয়। (৪) জাল হাদীছসমূহ ছহীহ হাদীছসমূহের সাথে মিশে যায় । যা পরে পৃথক করা সম্ভব হয়নি। (৫) মুহান্দিছ বিদ্বানগণ হাদীছ বাছাইয়ের যে সব মানদণ্ড নিধরিণ করেছেন, তার সমস্তটাই সনদ ও রাবীদের সমালোচনায় কেন্দ্রীভূত । মতনের (7:9৫) আসল-নকল যাচাইয়ের প্রতি তারা যথাযথ নযর দেননি । অথচ উক্ত অভিযোগগুলির সবই মিথ্যা । বরং সূর্যের মুখে ধুলা ছিটানোর শামিল। হাদীছ শাস্ত্রের একজন সাধারণ পাঠকও এসব কথার জবাব দিতে পারেন । তুলনীয় নয়। অতএব চোখ-কান খোলা রেখে এসব লেখকদের বই পড়তে হবে। নইলে নিজের অজান্তেই এদের পাতানো ফাদে আটকে পড়ার সমূহ সন্তাবনা থেকে যাবে । -লেখক।
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।