কষ্টর হাদীছ দুশমন যে, ত তারা এসব সর্বজন”দৃহীত' ইবাদত সমূহকেও অস্বীকার করেছে। তারা বলে যে, “কুরআন আমাদের বারবার ছালাতের ও যাকাতের হুকুম করেছে। এভাবে পুনরুক্তি না করে আল্লাহ ইচ্ছা করলে এসবের ব্যাখ্যা দিতে পারতেন এবং বলতে পারতেন “তোমরা যোহর, আছর ও এশা চার রাক'আত, মাগরিব তিন রাক'আত ও ফজর দু'রাক'আত পড়; কিন্তু তিনি এসব বলেননি। অতএব আনুষ্ঠানিকভাবে ছালাত, যাকাত, ছিয়াম, হজ্জ ইত্যাদি ইবাদতের কোন বাধ্যবাধকতা নেই; । এতেই বুঝা যায়, তারা হাদীছের বিরোধিতায় কতদূর পৌছে গেছে। তারা বুঝে না যে, কুরআন ও হাদীছ উভয়ের বর্ণনাকারী হ'লেন রাসূলুল্লাহ ছোঃ) এবং উভয়ের বাহক ও প্রচারক হ'লেন ছাহাবায়ে কেরাম । তারা হাদীছকে অস্বীকার করে পরোক্ষভাবে রাসূলকেই অস্বীকার করেছে (নাউযুবিল্লাহ) । হাদীছ দুশমনদের উক্ত কাতারে অগ্রণীদের মধ্যে উর্দু পত্রিকা 'নুকার” (34৫ 'নিঙ্থৃতি')-এর সম্পাদক নিয়া ফতেহপুরী এবং ইনকারে হাদীছ বিষয়ে বিভিন্ন পুস্তিকার লেখক গোলাম জীলানী বার্ক্ ছিলেন অন্যতম । হাদীছের প্রামাণিকতার বিরুদ্ধে তাদের বহু ভ্রান্তিকর ও অমার্জনীয় লেখনীসমূহ রয়েছে। তবে তারা উভয়ে মৃত্যুর পূর্বে তওবা করে গেছেন (আল্লাহ তাদের তওবা কবুল করুন!)। কিন্তু যে সকল লেখনী তাদের বেরিয়ে গেছে”, যা ২০. নিয়া ফতেহপুরী রচিত উর্দূ “ছাহাবিয়াত” বইটি “মহিলা সাহাবী" নামে বাংলায় অনুবাদ করেছেন জনাব গোলাম সোবহান সিদ্দিকী । প্রকাশক : আল-ফালাহ পাবলিকেশন্স, ঢাকা । যেখানে ১৪ জন মহিলা ছাহাবীর জীবনী আলোচিত হয়েছে। আলোচনায় লেখক তার উদ্দেশ্য ঠিক রেখেছেন । যেমন মা আয়েশা রোঃ)-এর জীবনী আলোচনা শেষে “একটি পর্যালোচনা” শিরোনামে তিনি বলেন, তি (অর্থাৎ আয়েশা (রাঃ) যা কিছু বলতেন, যে ব্যাখ্যা করতেন, তা ছিল সম্পূর্ণ বুদ্ধিবৃত্তিক এবং যুক্তি নির্ভর । তার এমন বর্ণনা খুব কমই পাওয়া যাবে, যা বিশ্বাস করার জন্য অহেতুক ব্যাখ্যার প্রয়োজ পড়ে ।.... তিনি ছিলেন অন্ধ অনুকরণের ঘোর বিরোধী । রাসূলে খোদার কথা ও কাজের সত্যি তাৎপর্যে উপনীত হওয়ার জন্য সর্বদা চেষ্টা করতেন তিনি। শরীয়তে সবচেয়ে যুক্তিযুক্তে অনুবর্তনের যে প্রবল ধারা তার বর্ণনা থেকে প্রতিভাত হয়, তা সাধারণতঃ অন্য কারো বর্ণন পরিলক্ষিত হয় না" মেহিলা সাহাবী পৃঃ ৬৫)। পাঠক! নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে, লেখক এখানে মা আয়েশা (রাঃ)-এর যুক্তিবাদী মেধাকেই অগ্রগণ্য করেছেন। তার হাদীছ অনুসরণকে নয়। অথচ আলী (রাঃ) বলেছেন, যদি দ্বীন মানুষের রায়” বা জ্ঞান মোতাবেক হ'ত, তাহ'লে মোযার নীচে মাসাহ করা উত্তম হ'ত মোযার উপরে মাসাহ করার চাইতে" (আবুদাউদ হা/১৬২ 'মাসাহ' অনুচ্ছেদ নং ৬৩)। নিঃসন্দেহে ইসলাম জ্ঞান ও যুক্তিবাদী ধম। কিন্তু তাই বলে তার সবকিছুই সর্বদা সকলের যুক্তি ও জ্ঞান মোতাবেক হবে, এমনটি কখনোই নয়। কেননা মানুষের জ্ঞান সবার সমান নয় এবং আল্লাহ্র জ্ঞানের সাথে মানুষের জ্ঞান 2 21 এমি এমি চি
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।