আলেমদের থেকে ও ভীদের অনুসৃত ইসলাম থেকে নিজেকে বিমু্ত ঘোষণা করেন। তিনি হাদীছ থেকে সম্পর্ক ছিন্ন করেন এবং তার বইসমূহে দ্বীনের মূলনীতিসমূহের ব্যাপারে বিদ্রপ করেন। তিনি শুধুমাত্র কুরআনের ভিত্তিতে জীবন পরিচালনার মূলনীতি সমুহ তৈরী করেন এবং এজন্য ১০ টি উদ্ভুল বা মূলনীতি নির্ধারণ করেন ও ধারণা করেন যে, এগুলিই হ'ল কুরআনের সারবস্ত ও রিসালাতের মূল কথা । ৮. কীাষী মুহাম্মাদ শফী" হাদীছ সম্পর্কে তার লেখনীসমূহে বহু বিচ্যুতি রয়েছে। যেমন তিনি বলেন, “বহু হাদীছ এমন রয়েছে, যা যৌন সাহিত্যের সাথে সামঞ্জস্য রাখে (নাউযুবিল্লাহ)। ৯. আসলাম জয়রাজপুরী হাদীছ অস্বীকারকারীদের মধ্যে উপমহাদেশে শীর্ষস্থানীয়দের অন্যতম | ইনি হাদীছ অস্বীকারকারীদের নেতা গোলাম আহমাদ পারভেয-এর প্রধান সহযোগী, বরং উত্তায ছিলেন। ইনিই হাদীছের বিরুদ্ধে তার নষ্ট চিন্তাধারা সমূহ “মাকামে হাদীছ" হোদীছের স্থান) নামে উর্দূতে দু'খণ্ডে বই আকারে প্রকাশ করেন। ১০. গোলাম আহমাদ পারভেষ আহলে কুরআন+ (কুরআনের অনুসারী) নামক হাদীছ বিরোধী সংগঠনের প্রতিষ্ঠাতা এই ব্যক্তি তার সংগঠনের মুখপত্র 'তুলু'এ ইসলাম" (464 বা ইসলামের উদয়) নামক পত্রিকার মাধ্যমে এবং হাদীছের বিরুদ্ধে বু বই ও পুস্তিকা প্রকাশের মাধ্যমে ইনকারে হাদীছের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। কুরআন ও হাদীছের ইল্মে অজ্ঞ কতিপয় ইংরেজী শিক্ষিত পপ্তিত বিজাতীয় ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে তার সাথে এক্যবদ্ধ হয়ে হাদীছের বিরুদ্ধে সর্বাত্মক দুশমনী শুরু করেন। তাদের প্রতিপাদ্য বিষয় হ'ল : আধুনিক যুগে প্রাচীন যুগের ফেলে আসা হাদীছের অনুসরণ বাতিল ।” ডঃ মুহাম্মাদ মুছত্ফা আ'যমী বলেন, প্রাচীন ও আধুনিক যুগের সকল মুনকিরে হাদীছ ছালাত, যাকাত, হজ্জ ইত্যাদি ফরযসমূহ ও এসবের ক্রিয়ানুষ্ঠানসমূহ কবুল করে নিয়েছে। কিন্ত “আহলে কুরআন" গ্রুপ এমন
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।