হাদীছের প্রামাণিকতা — হাদীছের প্রামাণিকতা মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

'বিদ্বানগণ হাদীছ বর্ণনাকারী রাবীদের সমালোচনায় বহু নিয়ম: বিধান প্রণয়ন করেছেন। যার সবকিছু এখানে বর্ণনা করা সম্ভব নয়। কিন্তু সত্য কথা বলতে কি তারা হাদীছের মতনের (79%1) চাইতে সনদের (07811 01 179119015) সমালোচনাকে অধিক গুরুত্ব দিয়েছেন ।.....এমনকি যদি আমরা খোদ বুখারীকে দেখি, তবে দেখব যে, সর্বোচ্চ মর্যাদা ও সুক্ষ বিশ্লেষণ সত্তেও সমকালীন ঘটনাবলী ও বাস্তব অভিজ্ঞতা সমূহ প্রমাণ করে যে, তার গৃহীত হাদীছ সমূহ ছহীহ নয়, কেবল রাবীদের সমালোচনায় তার দৃষ্টি নিবদ্ধ রাখার কারণে” ।” আহমাদ আমীনের এই মন্তব্য যে নির্জলা মিথ্যা বরং মুহাদ্দিছ বিদ্বানগণের বিরুদ্ধে নিছক অপবাদ, একথা উচ্ছুলে হাদীছের সাধারণ ছাত্রও খবর রাখেন । বরং বলা চলে যে, উপরোক্ত মন্তব্য তার নিজস্ব গবেষণাপ্রসূত নয়; বরং তার অনুসরণীয় খষ্টান পণ্ডিতগণের মন্তব্যের অনুকরণ মাত্র । যেমন প্রাচ্যবিদ গ্যাষ্টন ওয়াট বলেন, হাদীছ শান্ত্রবিদগণ হাদীছ সম্পকে গভীর গবেষণা করেছেন। কিন্তু সেগুলি ছিল সব রাবী ও সনদের সমালোচনামুখী | ..... তারা “মতনে'র সমালোচনা করেননি । উক্ত প্রাচ্যবিদ খিষ্টান পঞ্তিতের বক্তব্য আর মুসলিম পণ্ডিত ডঃ আহমাদ আমীনের বক্তব্যে ও মন্তব্যে কোন পার্থক্য নেই। ডঃ আহমাদ আমীনের ছেলে “হুসায়েন' পিতার চেয়ে আরও একধাপ এগিয়ে গেছেন। যিনি স্বীয় ১০৪) ও ১৮০ ০০৪৮ | ৩৪) ৮০ ০৪১ ১:০০ বইয়ের মধ্যে ইসলামের মূলনীতিসমূহ ও বিশেষ করে সুন্নাতে নবৰী সম্পকে তীব্র হিংসাত্বক বক্তব্যসমূহ সন্নিবেশিত করেছেন। উক্ত বইটি ১৯৮৪ সালে কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বই প্রদর্শনীতে “শ্রেষ্ঠ বই' হিসাবে পুরস্কার লাভ করেছে। উক্ত বইয়ে তিনি বলেন, “আহমাদ আমীন আমাদের উপরে “ছালাত'-কে “করয' করে যাননি । তিনি চোরের হাত কাটা এসময় সিদ্ধ মনে করতেন, যখন খোলা ময়দানে কোন পথিকের নিকট থেকে চুরি করা হয়। কিন্তু বর্তমানে এটি কোন গুরুতৃপূর্ণ অপরাধ হিসাবে পরিগণিত হচ্ছে না। অতএব বর্তমান অবস্থায় এই হুকুম অবশ্যই পরিবর্তন করা উচিত? । ১৮, ড. আহমাদ আমীন, ফাজরুল ইসলাম (মিসর : ১৯৭৫) পৃঃ ২১৭-২১৮।

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।