ইসলামের রী জি জনে সক্ষম হয় যা সশস্ত্র 'ক্রুসেড' যুদ্ধের মাধ্যমে করা সম্ভব হয়নি । এইসব মুক্তবুদ্ধি ইসলামী চিন্তাবিদগণ কয়েকভাবে বিভক্ত । কেউ পুরো হাদীছ শাস্ত্রের বিরুদ্ধে 'সন্দেহবাদ' আরোপ করেছেন । কেউ শুধুমাত্র “খবরে ওয়াহেদ' জাতীয় হাদীছগুলিতে সন্দেহ সৃষ্টি করেছেন। কেউ হাদীছ বাদ দিয়ে কেবলমাত্র কুরআনের অনুসারী হওয়ার দাবী করেছেন। কেউ নিজের স্বার্থের কিছু হাদীছকে স্বীকার করেছেন, বাকীগুলিকে অস্বীকার বা অপব্যাখ্যা করেছেন। অনেকে হাদীছ শান্ত্রকে সরাসরি অস্বীকার করেননি, তবে যুক্তির নামে এমন সব অপযুক্তির অবতারণা করেছেন, যা হাদীছ অস্বীকারকারীদের চেয়েও অধিক ক্ষতিকর প্রমাণিত হয়েছে এবং যা লোকদের নিকটে হাদীছের উচ্চ মর্যাদাকে ভূলুষ্ঠিত করেছে। পাশ্চাত্যে এই আন্দোলনের নেতৃত্ব দেন গোল্ডযিহের (১৮৫০-১৯২১), জোসেফ শাখত, মার্ণোলিয়থ, গ্যাষ্টন ওয়াট, টমাস আর্ণন্ড, কার্ল ব্রোকেলম্যান, আর.এ. নিকলসন, এ.জে. আরবেরী, আলফ্রেড হিউম, হ্যামিল্টন এ.আর. গীব, মন্টগোমারী ওয়াট, এস.এম. যুইমার, এ.জে. ভিনসিক, হেনরী ল্যামেস (১৮৬৮-১৯৫১) প্রমুখ । পক্ষান্তরে প্রাচ্যে এই আন্দোলনের উত্ন ভূমি হ'ল প্রধানতঃ দু'টি । ১. মিসরে মুফতী মুহাম্মাদ আবৃদুহু (১৮৪৯-১৯০৫) ও তার অনুসারীবৃন্দ ২. ভারতে স্যার সৈয়দ আহমাদ খান (১৮১৭-১৮৯৮) ও তার অনুসারীবৃন্দ । মিসরীয় স্কুল (১2। 4-,)০০) ১. মুফতী মুহাম্মাদ আবদুহু (১৮৪৯-১৯০৫ খ্ঃ) এই বিখ্যাত মিসরীয় পঞ্তিত আধুনিক মিসরে “সংস্কার” আন্দোলনের নেতা হিসাবে প্রসিদ্ধি লাভ করেন। যখন পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শক্তি আরব বিশ্বের উপরে তাদের কালো থাবা বিস্তার করে এবং আরবীয় ইসলামী সংস্কৃতিকে মধ্যযুগীয় কুসংস্কার হিসাবে চিত্রিত করার জন্য উঠেপড়ে লাগে ও এরই অন্যতম দিক হিসাবে ইসলামের ভিত নাড়িয়ে দেবার জন্য হাদীছ শাস্ত্ের প্রামাণিকতার বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত শুরু করে, তখন তাদের এই
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।