তবে সঠিক কথা এই যে, উপরোক ভ্রা্ দলগুলি পুরা হাদীছ শান্্কে অস্বীকার করেনি। বরং তাদের স্বার্থের বিরোধী হাদীছসমূহকেই মূলতঃ তারা অস্বীকার বা প্রত্যাখ্যান করে। যেমন খারেজীরা আহলে বায়তের মর্যাদায় বর্ণিত হাদীছসমূহকে অস্বীকার করে। মু'তাযিলারা আল্লাহ্র গুণাবলী সংক্রান্ত হাদীছসমূহকে অস্বীকার করে। যদিও এসব দলগুলি অন্যান্য প্রশাখাগত বিষয়ে বর্ণিত কিছু কিছু হাদীছ মান্য করে থাকে । ইবনু হাযম আন্দালুসী (৩৮৪-৪৫৬ হিঃ) বলেন, মুসলিম উম্মাহর সকল দল-উপদল বিশ্বস্ত একক বর্ণনাকারীর বিশুদ্ধভাবে বর্ণিত “খবরে ওয়াহেদ' পর্যায়ভূক্ত হাদীছ বিনা বাক্য ব্যয়ে মেনে নিতেন। এ ব্যাপারে উম্মতের মধ্যে এক্যমত ছিল। কিন্তু ১ম শতাব্দী হিজরীর শেষের দিকে কিছু মু'তাহিলা দার্শনিক এই নীতির ব্যত্যয় ঘটান এবং খবরে ওয়াহেদ' পর্যায়ের হাদীছসমূহে সন্দেহ প্রকাশ করতে থাকেন" |: এই মু'তাযিলী যুক্তিবাদী ঢেউ বিভিন্ন ফিকৃহী মাযহাবের বিদ্বানগণের মধ্যেও লাগে কেবলমাত্র আহলেহাদীছ বিদ্বানগণ ব্যতীত । ফালিল্লা-হিল হামৃদ । আধুনিক যুগে হাদীছ অস্বীকারকারীগণ 0৪-০ 2--| 3১5) ইসলামের প্রথম শতাব্দীতে মাথা চাড়া দেওয়া হাদীছ বিরোধী দলগুলির অপতৎপরতা পরবর্তীতে স্থান বিশেষে ধিকি ধিকি ভাবে টিকে থাকলেও মুহাদ্দিছ বিদ্বানগণের অব্যাহত প্রতিরোধের মুখে তা ব্যাপকতা লাভ করতে পারেনি। এমনকি আব্বাসীয় খলীফা মামুন, মুতাছিম ও ওয়াছিক্ বিল্লাহ্র (১৯৮-২৩২ হি৮১৩-৪৭ খু) সার্বিক পৃষ্ঠপোষকতা সত্তেও যুক্তিবাদের নামে ভ্রান্ত মু'তাধিলা মতবাদ বৃহত্তর মুসলিম জনসাধারণের গ্রহণযোগ্যতা লাভে শোচনীয়ভাবে ব্যর্থ হয়। যদিও এসময় আহলেহাদীছ বিদ্বানগণের উপরে নেমে আসে ভূমিকম্পসদৃশ বিপদ-মুছীবত ও যুলুম-অত্যাচারসমূহ। এভাবে শত রাজনৈতিক নির্যাতন ও জেল-যুলুম সহ্য করেও তাদের দৃঢ় প্রতিরোধ সাধারণ জনগণের হৃদয় জয় করে । যা হাদীছ শাস্ত্রের পবিত্রতা ও উচ্চ মর্যাদাকে অক্ষুণ্ন রাখতে সহায়ক হয়। ১৫. আল-ইহকাম ফী উচ্ছলিল আহকাম (কায়রো : দারুল হাদীছ, ১৪২৬/২০০৫) পৃঃ ১২৬।
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।