হাদীছের প্রামাণিকতা — হাদীছের প্রামাণিকতা মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

হাদীছ শান্ত্রকে বাতিল প্রমাণ করা যায়। আর হাদীছকে বাতিল বা অগ্রহণযোগ্য কিংবা সন্দেহযুক্ত প্রমাণ করতে পারলেই কুচক্রীদের উদ্দেশ্য সফল হবে । কেননা হাদীছের স্তম্ভের উপরেই ইসলামের সুউচ্চ প্রাসাদ মাথা উঁচু করে দাড়িয়ে আছে। ছাহাবীগণের ভূমিকা (4৮ 9০০০ ০৮) ছাহাবায়ে কেরাম ও তীদের শিষ্য তাবেঈনে এযাম সর্বদা হাদীছের পাহারাদার হিসাবে দৃঢ় হিমাদ্রির ন্যায় ভূমিকা পালন করে গেছেন। হাদীছের নামে মিথ্যা বর্ণনা, হাদীছের অপব্যাখ্যা, দূরতম ব্যাখ্যা ইত্যাদি থেকে তাঁরা ছিলেন বহু যোজন দূরে । এসব বিষয় ছিল তাদের স্বপ্রেরও বাইরে । এ কারণে তারা জনগণের মধ্যে 'আহলুল হাদীছ" “আহলুস সুন্নাহ' ইত্যাদি নামে পরিচিত হয়ে ওঠেন । তাদের বিরোধীরা “আহলুল বিদ“আ' তথা বিদ'আতী নামে অভিহিত হতে থাকে মুকাদ্দামা মুসলিম পৃ. ১৫)। উল্লেখ্য যে, রাজনৈতিক গোলযোগের ফলে ছাহাবীগণের মধ্যে বিভক্তি সৃষ্টি হ'লেও তাদের মধ্যে আকুীদাগত কোন বিভক্তি দেখা দেয়নি। তারা পরস্পরকে “কাফির বলেননি বা কারুর রক্ত হালাল বলেননি । তাদের মধ্যে যা কিছু বিরোধ ছিল, তা ছিল স্রেফ ইজতিহাদী মতবিরোধ । যার ইজতিহাদ সঠিক ছিল, তিনি দ্বিগুণ ছওয়াব পাবেন এবং যার ইজতিহাদ বেঠিক ছিল, তিনি একগুণ ছওয়াব পাবেন । বছরায় থাকাকালীন সময়ে একদা ছাহাবী ইমরান বিন হুছাইন (রাঃ) জনৈক ব্যক্তিকে হাদীছ শুনাচ্ছিলেন। তখন একজন লোক এসে বলল, হে আবু নাজীদ! আপনি আমাদেরকে কুরআন শুনান। ইমরান বিন হুছাইন (রাঃ) তখন লোকটিকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কি ছালাত আদায় কর না? তোমরা কি যাকাত আদায় কর না? তাহ'লে তা কার দেওয়া পদ্ধতিতে আদায় কর? লোকটি বলল, রাসুলুল্লাহ ছোঃ) আমাদেরকে এসব বিষয়ে শিক্ষা দিয়েছেন। অতঃপর লোকটি নিজের ভুল বুঝতে পেরে বলল : ০৫: | এ আপনি আমাকে বাঁচিয়েছেন। আল্লাহ আপনাকে দীর্ঘজীবি করুন!'১২ ১২. মুস্তাদরাকে হাকেম ১/১০৯-১০ পৃঃ।

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।