ঠেকানো, বাত অন্মীকারকহীদের ও ভঞহীদের ফেতনা, বিদেশী বৈরী শক্তির হামলা মুকাবিলা করা ইত্যাদি কাজে । ওমর (রাঃ)-এর ১০ বছরের খেলাফতকালে রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং মুসলিম শক্তির বিজয়াভিযান এগিয়ে চলে বাধাহীন গতিতে । মুসলমানদের জীবনযাত্রায় সচ্ছলতা ফিরে আসে । ওছমান গণী রোঃ)-এর ১২ বছরের খেলাফতকালের প্রথমা্ধ্ব ব্যাপী এই অভিযান অব্যাহত থাকে ও মুসলিম শক্তি তৎকালীন পৃথিবীতে একক বৃহত্তম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। কিন্তু এরি মধ্যে কিছু বিলাসী লোক দ্বীনকে দুনিয়া হাছিলের মাধ্যম হিসাবে গ্রহণ করে। ইহুদী সন্তান আবদুল্লাহ বিন সাবা প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে এসব দুনিয়াদার লোকদেরকে খেলাফতের বিরুদ্ধে প্ররোচিত করতে থাকে । ফলে রাজনৈতিক বিশৃংখলা দেখা দেয়। যার পরিণতিতে তৃতীয় খলীফা ওছমান (রাঃ) ও পরে চতুর্থ খলীফা আলী (রাঃ) নিহত হন। চরমপন্থী খারেজীরা আলী ও মুঁআবিয়া রোঃ) উভয়কে এবং মিকৃদাদ, সালমান ফারেসী ও আবু যার গেফারীসহ হাতে গণা কয়েকজন ব্যতীত সকল ছাহাবীকে “কাফের' বলতে থাকে। এইভাবে নেতৃস্থানীয় ছাহাবীগণকে “কাফের বলার কারণে উম্মতের মধ্যে তাদের বিশাল ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুন্ন হয়। যে কেউ তাদের সমালোচনায় সাহসী হয়ে ওঠে । ফলে মুসলিম এক্য হুমকির মুখে পড়ে যায়। মদীনা ও দামেক্ক এবং পরে কুফা ও দামেক্ক রাজনৈতিক বিভক্তির দুই কেন্দ্রে পরিণত হয় । অতঃপর আব্বাসীয় আমলে বাগদাদে একক রাজধানী স্থাপিত হয়। উপরোক্ত রাজনৈতিক বিভক্তির কারণে মসজিদ, মাদরাসা সর্বত্র আকীদাগত বিতক শুরু হয়ে যায়। বছরার মা“বাদ জুহানী (মৃঃ ৮০হিঃ) তাব্বদীরকে অস্বীকার করে। জাহম বিন ছাফওয়ান সমরকন্দী (নিহত ১২৮ হিঃ) আল্লাহ্র গুণাবলীকে অস্বীকার করে । ওয়াছিল বিন “আতা ৮০-১৩১ হিঃ) বছরায় মু'তাধিলা মতবাদের জন্ম দেয়। তারা যুক্তির আলোকে ছহীহ হাদীছসমূহের যাচাই শুরু করে এবং তাদের মন মত না হ'লে তাকে অস্বীকার করার দুঃসাহস দেখাতে থাকে অথবা নিজেদের মন মত করে নেওয়ার জন্য অপব্যাখ্যা ও দুরতম ব্যাখ্যা শুরু করে দেয়। মোটকথা কুরআন ও সুন্নাহ্র মূল বাহক ও প্রচারক মহামান্য ছাহাবীগণের বিরুদ্ধে কুচক্রীরা মেতে ওঠে। ইহুদী-খৃষ্টান থেকে ধর্মান্তরিত নও-মুসলিম লোকেরাই মূলতঃ এই চক্রান্তে নেতৃত্ দেয়। যাতে ইসলামের গুরুতৃপূর্ণ সত
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।