হাদীছের প্রামাণিকতা — হাদীছের প্রামাণিকতা মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

কুরআনে সকল মৃত এবং রক্তকে হারাম করা হয়েছে' বোকারাহ ২/১৭৩)। অথচ হাদীছে দু'প্রকার মৃত অর্থাৎ মাছ ও টিডিড পাখি এবং দু'প্রকার রক্ত অর্থাৎ কলিজা ও গ্রীহাকে হালাল করা হয়েছে ।” ১৮. হাদীছ কেবল কুরআনের ব্যাখ্যাকারী নয়, বরং অনেক সময় কুরআনই হাদীছের প্রত্যয়নকারী | যেমন (ক) হিজরতের পূর্বে মক্কায় ১২ নববী বর্ষে সংঘঠিত মিরাজের রাতে পাঁচ ওয়াক্ত ছালাত ফরয হয় এবং জিবীল (আঃ) এসে রাসূল (ছাঃ)-কে ওযু ও ছালাতের নিয়ম-কানুন শিক্ষা দেন এবং তখন থেকেই ছাহাবায়ে কেরাম নিয়মিত ওযুসহ ছালাত আদায় করতে থাকেন। অথচ ওযুর ফরয পদ্ধতি সর্ম্পকে সূরা মায়েদাহর ৬ নং আয়াত নাধিল হয় মি'রাজের ঘটনার ৮ বছর পরে ৬ষ্ঠ হিজরীতে মদীনায় । (খ) মুহাম্মাদ ইবনু সীরীন (রহঃ) বলেন, ইহুদীদের শনিবার ও নাছারাদের রবিবার সাপ্তাহিক উপাসনার দিনের বিপরীতে আনছার ছাহাবীগণ মদীনায় আস“আদ বিন যুরারাহ (রোঃ)- এর নেতৃত্বে শুক্রবার জুম'আর ছালাত আদায় শুরু করেন এবং তারাই সর্বপ্রথম “জুম'আহ' নামকরণ করেন। কেননা এদিনের পূর্বনাম ছিল 'আরবাহ' ৫১3১৯/)। পরে রাসূলুল্লাহ (ছাঃ) হিজরত করে এলে জুম'আ ফরয হওয়ার আয়াত সম্বলিত সুরা জুম“আ নাযিল হয়।* তবে যেহেতু হাদীছের বিশাল ভাপ্তারের সংগ্রহ, সংকলন ও সংরক্ষণ কুরআনের ন্যায় “মুতাওয়াতির' বা অবিরত ধারায় বর্ণিত ও সকলের নিকটে সমভাবে ও ব্যাপকভাবে প্রচারিত হয়নি, সেকারণ বিদ্বানগণ হাদীছকে কুরআনের পরে দ্বিতীয় স্তরে রেখেছেন । তবে কুরআনের সংক্ষিপ্ত, অস্পষ্ট ও মৌলিক বিধান সমূহের বিপরীতে বিস্তারিত, সুস্পষ্ট এবং মৌলিক ও বিস্তৃত বিধানাবলী সম্বলিত হাদীছ শাস্ত্রের প্রয়োজনীয়তা মুমিন জীবনে সর্বাধিক। যা ব্যতীত পূর্ণাভাবে ইসলামী জীবন যাপন করা মুমিনের জন্য আদৌ সম্ভবপর নয়। ৯. এক প্রকার ছোট মরুপক্ষী; যা সচরাচর আরবরা শিকার করে খেত। ১০. আহমাদ, ইবনু মাজাহ প্রভৃতি, মিশকাত হা/৪১৩২ 'শিকার ও যবহ' অধ্যায়, “যে সব বন্ত খাওয়া হালাল ও হারাম? । ১১. তাফসীর কুরতুবী ১৮/৯৮ সূরা জুম“আ ৯ আয়াতের ব্যাখ্যা ।

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।