৮ ইসলামী আইন ও বিচার (গ) এ আইনে তথ্য প্রাপ্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কর্মকাঁকে জরিমানা করার বিধান রাখা হয়েছে, যা অধিকাংশ দেশের তথ্য অধিকার আইনে অনুপস্থিত। (ঘ) এ আইনে ইন্দ্রিয় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পৃথক একটি উপ-ধারা সংযোজিত হয়েছে, যা সচরাচর অন্যান্য আইনে দেখা যায় না। আইনের ৯ (১০) উপ- সহায়তা প্রয়োজন হলে সংশ্লিষ্ট দায়িতৃপ্রাপ্ত কর্মকর্তা তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। তথ) আধিবকার আইনের সুফল ও উ্টায়ন ৃ্ তথ্য জনগণকে সমৃদ্ধ করে আর জনগণ তথ্য প্রাপ্ত হয়ে সরকারকে সহযোগিতা করতে পারে। ফলে একদিকে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়, সুশাসন প্রতিষ্ঠিত হয়, অপরদিকে তথ্যহীনতা সমাজে দুর্নীতির জন্ম দেয়। বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের প্রায় প্রতিটি দেশেই উন্নয়নের প্রধান বাধা দুর্নীতি । অথচ তথ্যের অবাধ প্রবাহ এবং সহজলভ্যতা দুর্নীতি রোধে বিশেষ ভূমিকা পালন করতে পারে।* তথ্য আইনে তথ্য প্রদানে বাধ্য কর্তৃপক্ষ হিসেবে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করায় সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠান তাদের কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য জনগণের কাছে প্রকাশ ও প্রদান করতে বাধ্য। আমাদের দেশের সুবিধাবঞ্চিত জনগণ তাদের অঞ্চলের জন্য ভিজিএফ কার্ড বরাদ্দ, ্বাস্থ্-সেবা, কৃষি-সেবা, প্রতিবন্ধী শিক্ষা সেবা বা পুনর্বাসন সংক্রান্ত কোনো ব্যবস্থা যেমন: বয়স্ক-ভাতা, বিধবা-ভাতা সুবিধাভোগী, দুঃস্থ নারী ও শিশুর পুনবাসন কার্যক্রম, প্রতিবন্ধী শিক্ষা ও কর্মসংস্থান, রাস্তা-ঘাট-ব্রীজ তৈরি বা মেরামত ইত্যাদি সম্পকে জানে না। তথ্য অধিকার আইন জনগণকে এ অধিকার দিয়েছে যে, এসকল প্রতিষ্ঠান জনসেবামূলক কার্যক্রম সঠিকভাবে পালন করছে কিনা তা যাচাই করার।* এ আইন প্রয়োগ করে জনগণ জাতীয় বাজেটের বিভিন্ন সেবামূলক খাত সম্পর্কেও জানতে পারবে । এসব সেবা সম্পর্কে যখন প্রান্তিক জনগোষ্ঠী যথাসময়ে সঠিক তথ্য জানতে পারবে, তখন তারা উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে । এভাবে আমাদের শিক্ষা, সমাজ সেবামূলক পরিকল্পনা এবং জেলা ও উপজেলায় স্থাস্থ্য- ১. মুহম্মদ লুৎফুল হক, তথ্য অধিকার আইন-২০০৯, সেমিনার প্রবন্ধ আরকাইভস এবং নথি ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা” ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আই বি এস) রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আরকাইভস এণ্ড রেকর্ডস ম্যানজমেন্ট সোসাইটি, ঢাকা এবং হেরিটেজ : বাংলাদেশের ইতিহাসের আরকাইভস, রাজশাহী কর্তৃক আয়োজিত, ১৫-১৮ নভেম্বর- ২০০৯, পৃ. ২০ ২. সানজিদা সোবহান, তথ্য অধিকার: আইনের প্রয়োগ ও বাস্তবতা, দৈনিক প্রথম আলো, ২৯ মার্চ ২০১০, পৃ. ১২ ///.10907079091.001)
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।