ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

বাংলাদেশের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ইসলামী নৈতিকতা ৮৭ পাচ. বর্তমানে পর্ণোগ্রাফির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানি করা হয়। এ ক্ষেত্রে যৌন হয়রানীমুক্ত শিক্ষা ও কর্মপরিবেশ তৈরিতে মহামান্য হাইকোর্ট প্রদত্ত নীতিমালা প্রয়োগ অত্যাবশ্যক। সরকারি-বেসরকারি সকল কর্মক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার বৈষম্য, যৌন হয়রানী এবং নির্যাতন দমন এবং নিরাপদ পরিবেশ সৃষ্টিতে নিয়োগদাতা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সচেতন হতে হবে। ছয়. নিজ ইচ্ছায় এ দৃশ্যে যারা অবৈধ পারফর্ম করে তাদের কোন শাস্তির আওতায় আনা হয়নি। আইনে উল্লেখিত বিভিন্ন শাস্তির আওতায় তাদেরকেও অন্তর্ভূক্ত করা প্রয়োজন। সাত. বাংলাদেশে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন নতুন। ফলে এ আইনের অপপ্রয়োগের আশঙ্কাও থেকে যায়। অবশ্য এ আইনে কেউ মিথ্যা তথ্য দিয়ে মামলা দিলেও তা প্রমাণ হলে তার শাস্তির বিধান রাখা হয়েছে। আইনের সুযোগ নিয়ে কোনভাবেই তা যেন কারো উপর অপপ্রয়োগ না হয় সেদিকে লক্ষ্য রাখা অপরিহার্য। আট. কেউ কেউ বিশেষ সুবিধার লোভে পড়ে নিজের অজান্তে এ ভুল পথে পরিচালিত হয়। ফলে পর্ণোগ্রাফিতে যৌনকর্মে তাদের এমন সম্মতি ফুঠে উঠে বাস্তবে যা সঠিক নয়। এক্ষেত্রেও এ কাজকে ধর্ষণ হিসেবে আমলে নিয়ে শাস্তি প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন ।”৮ ৭৮ এডভোকেট সিরাজ প্রামাণিক, লেখক : সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইন ভাবনা : পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ ও প্রাসঙ্গিক কথা, আজকালের খবর, ২ ফেব্রুয়ারী-২০১২ (তিনি লিখেছেন, আমাদের মহামান্য সুপ্রিমকোর্ট সোহেল রানা বনাম রুষ্ট মামলায় (৫৭ ডিএলআরের ৫৯১ পৃষ্ঠায়) বলেছেন, যৌনকর্মের সময় যদি ভিকটিম বাধা না দেয় অথবা বাধা দেয়ার চেষ্টা না করে অথবা কোনো চিৎকার না দেয় তাহলে তাতে ভিকটিমের সম্মতি আছে ধরে নিতে হবে। ২৭ আগস্ট-২০০৯ তারিখে ধর্ষণের অভিযোগে আনীত একটি মামলায় আসামি হান্নানকে আদালত খালাস দেন। আদালত বলেন, ওই মামলার ঘটনায় ভিকটিম রুনা খাতুন (১৬) €ছস্মনাম উল্লেখ করেন) প্রতিবেশী আসামি হান্নান তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রায় ছয়-সাত মাস ধরে তাদের বাড়িতে অন্যদের অনুপস্থিতিতে বিয়ের আশ্বাস দিয়ে বেশ কয়েকবার যৌনকর্মে মিলিত হয়। যার ফলে ভিকটিম রুনা খাতুন গর্ভবতী হয়। গর্ভবতী হওয়ার পাঁচ মাস পর ভিকটিম তার মাকে জানায় এবং এ ব্যাপারে ইউনিয়ন পরিষদে একটি সালিশও হয় । আসামি হান্নান ভিকটিম রুনা খাতুনকে বিয়ে করতে অস্বীকার করায় চেয়ারম্যান, মেম্বার ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তির সিদ্ধান্তে আসামিকে পুলিশে সোপর্দ করা হয়। এ মামলায় বিচারক আসামিকে খালাস দেন। কারণ হিসেবে তিনি বলেন, ঘটনার সময় ভিকটিমের বয়স কমপক্ষে ১৬ বছর ছিল। এর আগে তার দু'বার বিয়ে হয়েছিল এবং আসামির সঙ্গে তার ///.1090709091.001)

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।