ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার বর্ষ-৮ সংখ্যা-৩২ অক্টোবর-ডিসেম্বর : ২০১২ বাংলাদেশের তথ্য অধিকার আইন ও তথ্য কমিশনের ভূমিকা : একটি পর্যালোচনা ড. নাহিদ ফেরদৌসী* [সারসংক্ষেপ : তথ্য অধিকার একটি রাষ্ট্রের সুশাসনের মূলভিতি। জাতিসংঘের মানবাধিকার সনদ অনুযায়ী তথ্য জানার অধিকার আত্ত্াতিকভাবে স্বীকৃত । পৃথিবীর বিভিন্ন দেশে তথ্য অধিকার আইন রয়েছে । এ আইনের মাধ্যমে বিভিন্ন দেশের মানুষ সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে নানা ধরনের তথ্য উদঘাটন করে নিজেদের এবং দেশের অনেক উন্নয়ন করছে। বাংলাদেশের সংবিধানে প্রত্যেক নাগরিকের চিতা, বিবেক, বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা ও অবাধ তথ্/প্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইন- ২০০৯ ও তথ) অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রা্ত) বিধিমালা- ২০০৯ এণয়ন করা হয়েছে। সুশাসন প্রতিষ্ঠা এবং দুনীতি নিমূর্লের জন্য এনজিসমূহ হতেও জনগণের তথ্য প্রাণির অধিকার রয়েছে । পরবতীঁতে তথ অধিকার (তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা) এবিধানমালা- ২০১০, তথ্য অধিকার (তথ্য প্রকাশ ও এচার) এবিধানমালা- ২০১০ এবং তথ্য অধিকার (অভিযোগ দায়ের ও নিষ্পত্তি) প্রবিধানমালা- ২০১১ এ্রণয়ন করা হয়েছে। এ আইন কাধর্কর করার ক্ষেত্রে তথ্য কমিশনের ভূমিকা গুরুতৃপূর্ণ। আলোচ্য এবন্ধটিতে তথা অধিকার আইন ও তথ্য কমিশনের ভূমিকা এবং তথ্য অধিকার বিষয়ে ইসলামের দৃিভঙগি আলোকপাত করা হয়েছে | তথ্য অধিকার আইন ও বাস্তবতা তথ্য অধিকার আইনের বিশেষত্ব তথ্য অধিকার আইন- ২০০৯ এর প্রধান বিশেষত্ব হল- (ক) বাংলাদেশের তথ্য অধিকার আইনে একটি স্বাধীন ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে “তথ্য কমিশন' গঠনের বিধান রাখা হয়েছে। পৃথিবীর অনেক দেশে এরূপ আইন থাকলেও কমিশন গঠনের বিধান রাখা হয়নি। (খ) তথ্য অধিকার আইনে তথ্য কমিশনকে দেওয়ানী আদালতের ক্ষমতা প্রদান করা হয়েছে। এ আইনের অধীনে তথ্য কমিশন কোনো ব্যক্তিকে কমিশনে হাজির করার জন্য সমন জারি এবং শপথপূর্বক মৌখিক বা লিখিত প্রমাণ-দলিল বা অন্য কোনো কিছু হাজির করতে বাধ্য করতে পারবে । দোষী প্রমাণিত হলে তথ্য কমিশন কোনো কর্মকতাঁকে জরিমানা করতে পারবে, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট সুপারিশ করতে পারবে এবং উপযুক্ত ক্ষেত্রে ক্ষতিপূরণের আদেশও দিতে পারবে । * সহকারী অধ্যাপক, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর । ///.1090709091.001)

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।