ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাও দেখিয়ে দিয়ে গেছেন। তার দেখানো পথ ও পদ্ধতি ছাড়া অন্যভাবে তা প্রচার ও প্রতিষ্ঠার চেষ্টা হবে বিপথগামিতা। তেমনিভাবে আধুনিক কালের পর্ণোগ্রাফি। অনেক মুসলিম জেনে না জেনে এই জঘন্য কাজের সাথে জড়িয়ে পড়েছে । এভাবে দুর্নীতির কথা বলা যায়, ইসলামে নারীর অধিকার বিষয়ে অজ্ঞতার কথা বলা যায়, ইসলামী জ্ঞানে পারদর্শিতার অভাবে ইসলামের শক্রদের সাথে কণ্ঠ মিলিয়ে এসব বিষয়ে তারা কথা বলে । এসব বিষয়ে প্রত্যেক মুসলমানকেই সচেতন হতে হবে। | “ইসলামী আইন ও বিচার" জার্নালটির বর্তমান সংখ্যায় এ ধরনের অতি গুরুত্পূর্ণ বিষয়ের উপর লিখিত সাতটি প্রবন্ধ প্রকাশিত হচ্ছে। যেমন : “তথ্য অধিকার আইন ও তথ্য কমিশনের ভূমিকা", “সম্পদে নারীর অধিকার : বাংলাদেশের সংবিধান ও ইসলামী আইনের আলোকে একটি পর্যালোচনা", “দুর্নীতি দমন : ইসলামী আইনের ভূমিকা", “বাংলাদেশের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ইসলামী নৈতিকতা", “সন্ত্রাস প্রতিরোধে ইসলামের নির্দেশনা' “ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পল্লী উন্নয়ন প্রকল্প" এবং নোয়াহ ফেব্ডম্যান রচিত : “779 1721] 210 7২15 06 07০ [92010 9116” গ্রন্থের পর্যালোচনা । গবেষণাধর্মী প্রবন্ধগুলো প্রচুর তথ্যভিত্তিক ও বিশ্রেষণমূলক। ইসলামী দৃষ্টিকোণ থেকেও বিষয়গুলো পর্যালোচনা করা হয়েছে। পাঠক প্রবন্ধগুলো পাঠ করে সংশ্লিষ্ট বিষয়ে সঠিক জ্ঞান ও ইসলামী দৃষ্টিভঙ্গি লাভ করতে সক্ষম হবেন বলে আমাদের বিশ্বাস। -ড. মুহাম্মদ আবদুল মাবুদ ///.10907079091.00)

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।