ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ ইসলামী আইন ও বিচার স্যাটেলাইট, ওয়েবসাইট ও মোবাইলের মাধ্যমে পর্ণোগ্রাফি সংক্রামক ব্যাধির মত দেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে। পর্ণোগ্রাফি যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এর শিকার হয়ে অনেক নারী পুরুষ ও শিশুকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে। কিন্ত এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় অপরাধ রোধ ও অপরাধীদের বিচার করা সম্ভব হচ্ছে না। বাস্তবতার প্রেক্ষাপটে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণের জন্য একটি আইন প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ।” পরে বিলটি পরীক্ষা- নিরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। অবশেষে ২৮ ফেব্রুয়ারী-২০১২ বিলটি 'পণোথাফি নিয়ন্ত্রণ আইন-২০১২, আইন হিসেবে মহান জাতীয় সংসদে গৃহিত হয়।” নিষ্ে আইনটির উপর একটি সারনির্যাস তুলে ধরা হলো । পর্ণোগ্রাফির সংজ্ঞায় বলা হয়েছে, যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোন অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গী, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য যা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজুয়াল চিত্র, স্থিরচিত্র, গ্রাফিকস বা অন্য কোন উপায়ে ধারণকৃত ও প্রদর্শনযোগ্য এবং যার কোন শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই; যৌন উত্তেজনা সৃষ্টিকারী অস্্রীল বই, সাময়িকী, ভাস্কর্য, কল্পমূর্তি, মূর্তি, কার্টন বা লিফলেট এবং উল্লেখিত বিষয়াদির নেগেটিভ ও সফট ভার্সন পর্ণোগ্রাফি হিসেবে গণ্য হবে ।৯ আইনে বর্ণিত অপরাধ ও তার পরিধি: বাণিজ্যিক উদ্দেশ্যে যৌনোদ্দীপনা সৃষ্টি, ব্যক্তির ইমেজ বা মর্যাদা বিনষ্ট করার লক্ষ্যে বা অন্যায় লাভ বা ক্ষতি করার উদ্দেশ্যে প্রস্তুতকৃত অশ্লীল সংলাপ, প্রকাশনা, পুরুষ বা নারীর নৃত্য, নগ্ন, অর্ধনগ্ন, চলচ্চিত্র বা ভিডিওচিত্র তৈরি এ আইনের আওতায় পড়বে । এসব পর্ণো সিডি উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ, বহন, আমদানি-রফতানি, সরবরাহ, ক্রয়-বিক্রয়, প্রদর্শন অপরাধ । আইনের চতুর্থ ধারায় বলা হয়েছে, পর্ণোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ, বহন, সরবরাহ, ক্রয়-বিক্রয় ও প্রদর্শন করা যাবে না।১৯ গ্রেফতার, পরোয়ানা ও তদন্ত: বিলে বলা হয়েছে, পর্ণো সিডি তৈরির দায়ে অভিযুক্ত আলামত জব্দ করতে পারবে । এ আইনে গ্রেফতারি পরোয়ানা জারির সাত দিনের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব না হলে আদালত একটি জাতীয় দৈনিক * দৈনিক কালের কণ্ঠ, ছোটন মাহমুদ, মতামত : পণ্ণোর্থাফি নিয়ন্ত্রণ বিল-২০১২ সমাজ পরিবর্তনে গুরুতৃপুর্ণ অবদান রাখবে, ২৮ ফেুয়ারী, ২০১২; দৈনিক কালের কষ্ঠ, নিজস্ব প্রতিবেদক, পণোর্ঘাফি নিয়ন্ত্রণ বিল সংসদে পাস: সবো্চ শাড্তি ১০ বহুরের কারাদণ্ড ২৯ ফেব্রুয়ারী-২০১২ ৯». পর্ণোথাফি নিয়ন্ত্রণ আইন- ২০১২ (২০১২ সনের ৯ নং আইন), ধারা-২ ১০. প্রাগজ, ধারা-৪ ///.10907079091.00])

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।