ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

বাংলাদেশের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ইসলামী নৈতিকতা ৬৫ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে এই নীতিমালা অনুসরণ এবং পালন করা হবে। নীতিমালার ৪ ধারায় যৌন হয়রানীর সংজ্ঞায় বলা হয়েছে- “যৌন হয়রানী বলতে বুঝায়- ক) অনাকাঙ্খিত যৌন আবেদনমূলক আচরণ (সরাসরি কিংবা ইঙ্গিতে) যেমনঃ শারীরিক স্পর্শ বা এ ধরনের প্রচেষ্টা; খ) প্রাতিষ্ঠানিক এবং পেশাগত ক্ষমতা ব্যবহার করে কারো সাথে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করা; গ) যৌন হয়রানী বা নিপীড়নমূলক উক্তি; ঘ) যৌন সুযোগ লাভের জন্য অবৈধ আবেদন; উ) পর্ণোগ্রাফী দেখানো; চ) যৌন আবেদনমূলক মন্তব্য বা ভঙ্গী; ছ) অশালীন ভঙ্গী, অশালীন ভাষা বা মন্তব্যের মাধ্যমে উত্ত্যক্ত করা, কাউকে অনুসরণ করা বা অশালীন উদ্দেশ্য পূরণে কোন ব্যক্তির অলক্ষ্যে তার নিকটবর্তী হওয়া বা অনুসরণ করা, যৌন ইঙ্গিতমূলক ভাষা ব্যবহার করে ঠাট্টা বা উপহাস করা; জ) চিঠি, টেলিফোন, মোবাইল, এসএমএস, ছবি, নোটিশ, কার্টুন, বেঞ্চ, চেয়ার-টেবিল, নোটিশ বোর্ড, অফিস, ফ্যাক্টরী, শ্রেণীকক্ষ, বাথরুমের দেয়ালে যৌন ইঙ্গিতমূলক অপমানজনক কোন কিছু লেখা; ঝ) ব্লাকমেইল অথবা চরিত্র লঙ্ঘনের উদ্দেশ্যে স্থির বা ভিডিও চিত্র ধারণ করা; এ) যৌন হয়রানীর কারণে খেলাধুলা, সাংস্কৃতিক, প্রাতিষ্ঠানিক এবং শিক্ষাগত কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বাধ্য হওয়াঁ; ট) প্রেম নিবেদন করে প্রত্যাখ্যাত হয়ে হুমকি দেয়া বা চাপ প্রয়োগ করা; 5) ভয় দেখিয়ে বা মিথ্যা আশ্বাস দিয়ে বা প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন বা স্থাপনে চেষ্টা করা ।”৫ উক্ত নীতিমালার মাধ্যমে পর্ণোগ্রাফিকেও নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেয়। অবশেষে ২ মে, ২০১১ মন্ত্রিসভার এক নিয়মিত বৈঠকে পর্োগ্রাফি তৈরি ও সংরক্ষণ নিষিদ্ধ করে “পর্ণোগ্াফি নিয়ন্ত্রণ আইন-২০১১' শিরোনামে একটি আইনের খসড়া প্রস্তাব উপস্থাপন করা হয় এবং নীতিগতভাবে অনুমোদন দেয়া হয় ।* পরবর্তীতে আইন মন্ত্রণালয়ের মতামত প্রাপ্তির পর জাতীয় সংসদের স্পিকারের অনুমতিক্রমে ২৯ জানুয়ারি-২০১২ সংসদে বিল উত্থাপন করা হয়। নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধকল্পে বিলটি প্রণয়ন করা হয়েছে বলে উল্লেখ করা হয়। আইন প্রণয়নের কারণ হিসেবে বিলের শুরুতে বলা হয়েছে, পর্ণোগ্রাফি প্রদর্শনের ফলে নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে এবং বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে এবং সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধ করতেই বিলটি প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, “বর্তমানে চলচ্চিত্র, « যৌন হয়রানিযুক্ত শিক্ষা ও কর্মপরিবেশ তৈরিতে মহামান্য হাইকোর্ট প্রদত নীতিমালা, ধারা-৪ (১) ৬ প্রথম আলো, পরণ্ণোথাফির সবোর্চ শাস্তি ১০ বছরের কারাদ, ২ জানুয়ারী-২০১২ ৭. প্রথম আলো, পরণ্োথাফি বিল উত্থাপন, সর্বোচ্চ শাস্তি ৭ বছর কারাদণ্ড ২৯ জানুয়ারী-২০১২ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।