সম্পাদকীয় আল্লাহ রাব্বুল আলামীন আদম ও হাওয়াকে সৃষ্টি করে জান্নাতে অবস্থান করার সুযোগ দিলেন। বেশ আরামেই তাঁদের দিন করলেন, যার পরিণতিতে জান্নাত থেকে তাদের পৃথিবীতে পদার্পণ করতে হলো । আদম-হাওয়ার সন্তানদের সাথে শয়তানের শত্রুতা কিয়ামত পর্যস্ত চলতে থাকবে- একথা আল্লাহ্ তাআলা তাদেরকে জানিয়ে দিলেন। তাঁরা শঙ্কিত হয়ে পড়লেন। তখন তীদেরকে জানিয়ে দেয়া হলো যে, পৃথিবীতে মানুষকে শয়তানের কুপ্ররোচনা থেকে রক্ষার জন্য যুগে যুগে পথ প্রদর্শক পাঠানো হবে। আল্লাহ তাআলা অঙ্গীকার ভঙ্গ করেন না। তিনি অসংখ্য নবী-রসূল পাঠালেন। সর্বশেষ নবী ও রসূল হলেন মুহাম্মদ স. ৷ আমরা তার নির্দেশনা মানতে হবে। তিনি দুনিয়া থেকে বিদায়ের পূর্বে আমাদের জন্য দু'টি জিনিস রেখে গেছেন : কুরআন ও সুন্নাহ। এ পৃথিবীতে চলার পথে আমাদের বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হতে হবে। সেসবের মোকাবিলায় কুরআন ও সুন্নাহর আলোকে সমাধান খুঁজতে হবে। যদি আমরা কুরআন ও সুন্নাহকে আমাদের জীবনের সকল সমস্যা ও সংকটে দিশারী রূপে গ্রহণ করতে পারি, তবেই আমরা সঠিক পথে চলতে পারবো। কুরআন ও সুন্নাহ থেকে বিচ্যুতির কারণে মুসলিম উম্মাহর অনেকে আজ সঠিক ইসলাম থেকে দূরে সরে গেছে, ইসলামকে ভুল ভাবে উপস্থাপনের চেষ্টা করছে। যেমন ইসলাম প্রতিষ্ঠার নামে সন্ত্রাস সৃষ্টি করে মানুষ হত্যা করা। যারা একাজ করছে তারা ভুলে গেছে, যার মাধ্যমে ইসলামী জীবন বিধান এ পৃথিবীতে প্রচার ও প্রতিষ্ঠা পেয়েছে, কি ভাবে তা প্রচার ও প্রতিষ্ঠা করতে হবে অথচ তিনি ///.1090709091.00)
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.