দুর্নীতি দমন : ইসলামী আইনের ভূমিকা ৫৫ মানব-দরদী ও পারস্পরিক কল্যাণকামী হিসাবে গড়ে তোলার জন্য সর্বাত্বুকভাবে ইসলামের দিকেই ফিয়ে আসতে হবে। এ জন্য রসূলুল্লাহ স.-এর দেখানো ইতিবাচক পথ ধরেই আমাদের এগুতে হবে। এ জন্য তিনি আল্লাহর দেয়া প্রতিটি আনুষ্ঠানিক ইবাদাতের প্রতি অত্যধিক গুরুত্ব দিয়েছিলেন। কারণ ইসলামের প্রতিটি আনুষ্ঠানিক ইবাদত দুর্নীতি দমনে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায় । যে সমাজে বা রাষ্ট্রে এগুলো প্রতিষ্ঠিত হবে সেখানে দুর্নীতির অস্তিত্ব থাকতে পারে না। তবে এ বিধানগুলো বাস্ত বায়নের দায়িত্ব সরকারের । আল্লাহ বলেন, “তাদেরকে যদি আমি পৃথিবীতে কর্তৃতু আদেশ করবে এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে ।”৫ আল্লাহ আরো বলেন: “তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে । আর এরাই সফলকাম ।”৪৬ তাই আমরা যদি আত্মশুদ্ধির মাধ্যমে অপরাধ আর দুর্নীতি করার ইচ্ছা মন থেকে ঝেড়ে ফেলতে পারি এবং পরকালে আল্লাহর কাছে পাপ-পুণ্যের হিসাব দেয়ার ভয় সমাজের প্রতিটি মানুষের অন্তরে জাগ্রত করতে পারি তাহলে আমাদের দ্বারা অপরাধ করা আর সহজ হবে না। বরং ন্যায়নীতি মেনে চলা আমাদের পক্ষে অনেক সহজ হবে। তখন দেশ উন্নতির দিকে দ্রুত এগিয়ে যাবে আর মানুষের মধ্যে বিরাজ করবে শাস্তি । ইসলামী আইনের বাস্তবায়ন দুর্নীতি একটি মারাত্মক অপরাধ । আর অপরাধ যে কোন সমাজ-সভ্যতায় শাস্তি ও নিরাপত্তার জন্য হুমকি । মানবজীবনে অপরাধ অশান্তি ও অকল্যাণ বয়ে আনে । এই অপরাধ প্রবণতা থেকে মানুষকে বিরত রাখার জন্য সর্বপ্রথম রসূলুল্লাহ স. প্রদর্শিত পদ্ধতি অনুসরণ করা অত্যাবশ্যক । ইসলামের মৌলিক টুলস্ তথা নামায, রোযা, হজ্জ ও যাকাত: বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিবন্ধকতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের পরও কেউ যদি অপরাধে লিপ্ত হয় তখন ইসলাম তার বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে। *৫. আল-কুরআন, ২২: ৪১11১১১০৫34 8৪9।17) 945০।1540 ০০০৪ ভ ০ এ ০ ৯. আল-কুরআন, ৩: ১০৪। 5. ০১9 ০১১4 ০১১১ ৮৭ এ ১৮৪৭ 8০০ ১৪, ১৮:০5 554১) 0 | ///.1090709091.00])
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।