৫৪ ইসলামী আইন ও বিচার রসূলুল্লাহ স.-এর প্রক্রিয়া অনুসরণ দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা গড়ে তোলার জন্য রসূলুল্লাহ স. প্রদর্শিত পথ অনুসরণ সময়ের দাবি। আমাদের দেখতে হবে, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত তৎকালীন একটি সমাজকে তিনি কিভাবে দুর্নীতিমুক্ত করেছিলেন। দুর্নীতি সমস্যার সমাধানের জন্য আপাততঃ দুর্নীতির আগে ন্যায়নীতির প্রতি গভীর ভাবে দৃষ্টি নিবদ্ধ করা প্রয়োজন । দুর্নীতিথ্স্ত সমাজব্যবস্থাকে ঢেলে সাজানোর নিমিত্তে সর্বপ্রথম ন্যায়নীতি প্রতিষ্ঠার চিন্তা ও সর্বাত্মক প্রচেষ্টা নিয়োগ করতে হবে। এটিই উত্তম পঙ্থা এবং এ পন্থায় দুর্নীতি দমন সম্ভব। রসূলুল্লাহ স.-এর পবিভ্রতম' জীবন চরিত থেকে আমরা সে শিক্ষাই পাই। মহানবী স. তৎকালীন অধঃপতিত সমাজকে দুর্নীতির গভীর খাদ থেকে উদ্ধারের নিমিত্তে এর ইতিবাচক দিক তথা ন্যায়নীতি বিকাশের উপর অত্যধিক গুরুত্ব দিয়েছিলেন। এ জন্য সর্বপ্রথম তিনি মানুষের মন-মননে “আল্লাহ ও আখিরাতের ভয়" জাগ্রত করার কাজে মনোনিবেশ করেছিলেন। এ জন্য তিনি নেতিবাচক তথা উদ্যতভাব, খড়গহস্ত ও কর্কশভাষী হন নি। বরং তাঁর মনের সবটুকু দরদ ঢেলে দিয়ে, একান্ত অকৃত্রিম হিতাকাংী সেজে ও অত্যন্ত কোমলভাবে মানুষকে বুঝিয়েছেন। যার স্বীকৃতি স্বয়ং আল্লাহ এভাবে করেছেনঃ “আপনি যে কোমল হৃদয় হতে পেরেছেন, তা আল্লাহর অনুগ্রহেরই ফল। কিন্তু আপনি যদি কঠিন হৃদয় ও কর্কশভাবী হতেন তাহলে তারা সকলে আপনাকে ছেড়ে চলে যেত।”৪ আল্লাহ আরো বলেনঃ “ভালো ও মন্দ কখনো সমান হতে পারে না। মন্দকে ভালো পন্থায় প্রতিরোধ করো। তখন দেখবে, তোমার সাথে যার শক্রতা, সে তোমার অন্তরঙ্গ বন্ধেতে পরিণত হয়েছে” ।*€ তিনি মানুষকে তাওহীদ, রেসালাত ও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন এবং মানব কল্যাণমুখী সমাজ কায়েমের আহবান জানাতেন। আল- কুরআনে অস্কিত আখিরাতের ভয়াবহ দৃশ্য উপস্থাপন করতেন। পাশাপাশি চুরি, ব্যভিচার, সন্তান হত্যা, মিথ্যা বলা, রাহাজানি করা, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরানো প্রভৃতি কাজ থেকে বিরত রাখা ও তাদের মনে ঘৃণা জন্মানোর চেষ্টা করেন। তার লক্ষ্য ছিল আত্মার পবিত্রতা সাধন, মন মানসে মলিনতা, শোষণ, জৈবিক ও পাশবিক পধকিলতাসমূহ প্রক্ষালন করে মানুষের শ্রেষ্ঠত্বের মর্যাদাকে পুনরুদ্ধার করা । তিনি শারীরিক বশ্যতার আগে আত্মার আনুগত্যশীলতাকে উজ্জীবিত করেছেন। কারণ আল্লাহর ভয় যার মনকে বিচলিত করে না, মানুষের ভয় তাকে কিভাবে বিচলিত করবে? ৪৬. আল-কুরআন, ও : উহ 575775777 *, আল-কুরআন, ৪১ : ১৮। 5) ৬: 54৪13 ৮৯০৯ লতি 03৯ এ ১ আপনা তি 99 (৮ 9 এড 57 ///.10907079091.00)
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।