দুর্নীতি দমন : ইসলামী আইনের ভূমিকা ৪৯ খ. সামাজিক পরিবর্তন : সমাজ প্রর্তিনিয়ত পরিবর্তনশীল। সামাজিক অবস্থা পরিবর্তনের কারণে সামাজিক মূল্যবোধের পরিবর্তন ঘটছে। সময় সময় সামাজিক অবস্থার প্রচণ্ড পরিবর্তনের চাপে মানুষের৷ মধ্যে অনিশ্চয়তার ভাব জন্মায়। এরূপ অনিশ্চয়তা হতে রক্ষার জন্য মানুষ বৈধ বাঁ অবৈধ যে কোন উপায়েই হোক না কেন টাকা-পয়সা ও ধন-সম্পদ অর্জন করতে চার্মী। ফলে দুর্নীতির জন্ম হয়। গ. নীতি-নৈতিকতা ও আদর্শ বিবর্জিত শ্লাজনীতি : অধিকাংশ রাজনৈতিক নেতা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা লাভের! পরই নি:সংকোচে অবৈধ পন্থা অবলম্বন করে। ক্ষমতার অপব্যবহার করে নিজেরা বৈধ উপায়ে সুবিধা লাভে লিপ্ত হয় এবং কখনো কখনো একে দূুষণীয় মনে না ক্র যেন অধিকার মনে করে। বিভিন্নপদে স্বজনদেরকে নিয়োগদান, নিজ দলের লোকজনকে বিশেষ সুযোগ-সুবিধাদান এবং এর মাধমে অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিঁয়োগদান করে। এভাবে অযোগ্য লোকদের নিয়োগদানের মাধ্যমে দেশের মারাত্মক ক্ষতিসাধন করে। ঘ. বৈষয়িক কারণ : উন্নত দেশে ব্যক্তির বৈষয়িক সম্পত্তি এবং অর্থনৈতিক ক্ষমতার উপর সমাজে স্থান ও মর্যাদা নিরূপিত হায়। আমাদের দেশে সম্পদের স্বল্পতা ও অভাবের কারণে সরকার সকল কর্মীকে পর্যাপ্ত ভাতা প্রদান করতে পারে না। ফলে সে সমাজের লোকজন জীবিকা নির্বাহের জন্য এবং ভবিষ্যতের অনিশ্চয়তার কথা চিন্তা করে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। এ বৈষয়িক ব্যাপারটি দুর্নীতির অন্যতম কারণ । ঙ. অর্থনৈতিক কারণ : দুর্নীতির অন্যতম 'নারেকটি কারণ হলো অর্থনীতি । অভাবে যখন স্বভাব নষ্ট হয় তখন সে নৈতিকতা্চে বিসর্জন দিয়ে অসৎ পথে আয় করতে চায়। সীমিত আয়, অর্থাভাব, আয়ের তুলনায় বেশি ব্যয়, সন্তানের খরচ যোগানো ইত্যাদি কারণে দুর্নীতি করে থাকে। চ. প্রকৃত শিক্ষার অভাব : বর্তমান সমাজে এ সমস্যাটি প্রকট আকার ধারণ করেছে। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী উচ্চতর ডিম নিয়ে তাদের শিক্ষা জীবন শেষ করছে, সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসছে। কিন্তু তারা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। ফলে তারা যখন বিপুল পরিমাণ অর্থ খরচ করে সোনার হরিণ নামক চাকরি পেয়ে যায় আর তারাই আবার দুর্নীতিসহ নানা অপকর্মে সবলীলাক্রমে জড়িয়ে পড়ে । ছ. বেতন ক্রম ও পদের স্তর : আমাদের 'দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা । তারপর ভাগ্যের কিংবা মামার জোরে কোনমতে চাকরি হলেও সরকারি ///.1090709091.001)
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।