৪৬ ইসলামী আইন ও বিচার পক্ষান্তরে এ দু'জন যদি বিকৃত স্বভাব ও কুরুচিপূর্ণ মনের অধিকারী হন এবং আধুনিক ও প্রগতিবাদী সাজার অভিপ্রায় নিয়ে উচ্ছ্ংখল আচার-আচরণ, কথা-বার্তা ব্যক্তিগত ও পারিবারিক পরিসরে চালু করেন, তবে তাদের পরিবারটি নৈতিকতা বিবর্জিত হবে এটাই স্বাভাবিক সেখানে শ্রদ্ধাবোধ, লজ্জা-শরম, ন্নেহমমতা ও ভালবাসার পরিবর্তে বেয়াদবি, বেহায়াপনা, অশ্লীলতা ও উচ্ছুংখলতা ব্যাপকহারে চালু হবে । আমাদের সমাজে উচ্ছৃংখল কিছু পিতা-মাতা এমনও রয়েছেন যে, নিজেদের কোমলমতি ও নিস্পাপ ছেলে-মেয়েদের নিয়ে একই সাথে দেশী-বিদেশী টিভি পদয়ি নর্তক-নর্তকীদের উলঙ্গ বা অর্ধ উলঙ্গ নাচ, অশ্লীল অঙ্গভঙ্গি ও বিকৃত যৌনাচারমূলক দৃশ্য তৃপ্তি সহকারে উপভোগ করেন। একটি শিশু দুশ্চরিত্র হিসাবে গড়ে ওঠার জন্য যতগুলো উপকরণ প্রয়োজন সবগুলোর যোগান এ পিতা-মাতাই দিয়ে থাকে। আবাদুল্লাহ ইবনে আমির রা. বলেন, রসূলুল্লাহ স. বলেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের ব্যক্তিই শ্রেষ্ঠ। বর্ণনাকারী বলেন, নবী স. অশ্রীলভাবীও ছিলেন না এবং অশ্রীলতার ভানও করতেন না” নবী স. বলেন,“প্রত্যেক সম্ভানই ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে থাকে । অতঃপর তার পিতা-মাতা তাকে ইহুদী বা খৃষ্টান বানায় অথবা অগ্নি-উপাসক বানায় ।”৩ ূ পিতামাতাই যদি নিজ হাতে নিজের সন্তানদেরকে ধ্বংসের পথে তুলে দেন তবে সে সমস্ত পিতা-মাতাকে মূলতঃ দেশ ও জাতির শত্রু বলেই আখ্যায়িত করা যায়। কারণ চোরাচালানী, চোর-ডাকাত বানাবার সবগুলো উপাদান চেতনে বা অবচেতনে পারিবারিক পরিবেশে ছোট কচি মনের শিশুটির জন্য প্রধান যোগানদাতার ভূমিকা পালন করেন। তাই সকল পিতামাতার উচিত নিজের প্রাণপ্রিয় শিশুটিকে সৎ, আল্লাহভীরু ও ইসলামী অনুশাসনের পূর্ণ অনুসারী হিসাবে গড়ে তোলার নিমিত্তে পারিবারিক পরিবেশে আল্লাহ প্রদত্ত ও রসূলুল্লাহ স. প্রদর্শিত পন্থায় সুস্থ বিনোদন ব্যবস্থা চালু করা। (খ) শিক্ষা প্রতিষ্ঠান পরিবারের পর শিক্ষা প্রতিষ্ঠান হলো একটি শিশুর জীবন গড়ার দ্বিতীয় প্রধান পাঠশালা । এ পাঠশালার পাঠ্য তালিকাও একটি শিশুর জীবনের ভিত রচনায় মুখ্য ভূমিকা পালন করে। শিক্ষার উপর ভিত্তি করেই গড়ে ওঠে জাতিসত্তা ও সভ্যতার ৩. ইমাম তিরমিধী, আস-সুনান, অধ্যায় : আল-বিরর ওয়াস সিলাহ, অনুচ্ছেদ : মা জাআ ফিল কুহশ, প্রাগুক্ত, পৃ. ১৮৫০ ৩০. ইমাম তিরমিযী, .আস-সুনান, অধ্যায় : আল-কাদার, অনুচ্ছেদ : মা জাআ কুনু মাওলুদিন আলাল-ফিতরাহ, প্রাগুক্ত, পৃ. ১৮৬৬ //4.1090709091.001)
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।