৩৮ ইসলামী আইন ও বিচার উপসংহার মানুষের জ্ঞান সীমাবদ্ধ হওয়ায় কখনো অজ্ঞতা বশত আবার কখনো উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসলামের কিছু কিছু বিষয় নিয়ে সমাজে বিভ্রান্তি ছড়ায় এবং সমাজের কিছু সংখ্যক লোককে ইসলাম বিদ্বেষী হতে উসকে দেয়। এমন একটি বিষয় হচ্ছে “সম্পদে নারীর অধিকার', বিশেষত কুরআনের বাণী : “এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান' সূরা নিসা : ১১) নিয়ে। অথচ একজন নারী সকল প্রকার অর্থনৈতিক দায়িত্ব থেকে মুক্ত থেকে যে কী পরিমাণ সম্পদ লাভ করে তা অভিযোগকারীগণ খতিয়ে দেখতে পারেন। ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মের লোকদের নারী অধিকারের ব্যাপারে মুসলমানদের সবক দেয়ার কি নৈতিক অধিকার আছে? তারা নিজেদের ইতিহাসের দিকে তাকালেই তো তাদের কুর্থসত চেহারা বিবেকের আয়নায় দেখতে পাবে। আর কোন মুসলিম কি ছেলেমেয়ের সম্পদের বৈষম্য বিষয়ে প্রশ্ন তুলতে পারেন? তার কি জানা থাকার কথা নয় যে, নারী অর্থনৈতিক দায়মুক্ত হওয়া সত্বেও বেশ কিছু জায়গা থেকে সম্পদ পাওয়ায় সে পুরুষের চেয়ে বেশি সম্পদ লাভ করে থাকে । কোন মুসলিম দাবিদার ব্যক্তি এরূপ মন্তব্য করলে তার ঈমান কি প্রশ্রবিদ্ধ হয় না? নিপীড়ন-নির্যাতনের মূলোৎপাটন, দেশে-বিদেশে অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও নারী সমাজের উন্নয়ন নিশ্চিত করার মহান ব্রত নিয়ে অনেক সংগঠন ও সংস্থা গড়ে উঠেছে এবং অদ্যাবধি তাদের প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। জাতিসংঘ ৮ মার্চ নারী দিবস ঘোষণা করেছে, কিন্তু কাজিক্ষত সফলতা তো আসেইনি, বরং কোন কোন ক্ষেত্রে দুর্ভোগ আরো বেড়েছে। প্রকৃত পক্ষে মানব চিন্তা যতই শাণিত যুক্তির কষ্টিপাথরে উত্তীর্ণ মনে হোক না কেন, আল্লাহ প্রদত্ত নির্ভুল জ্ঞানের সহায়তা ব্যতীত জীবনের কোন ক্ষেত্রে প্রকৃত সম্পদে নারীর অধিকারসহ নারী সমাজের সকল প্রকার অধিকারের একমাত্র নিশ্চয়তা প্রদান করেছে ইসলাম। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের সংবিধানেও সম্পদে নারী অধিকারের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পেয়েছে। কাজেই আল্লাহ প্রদত্ত ও মহানবী স. প্রদর্শিত বিধান যদি বাস্তব জীবনে মেনে চলা যায় তাহলে নারী অধিকারসহ মানবজাতির সর্ববিধ ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। নতুবা মানবীয় প্রচেষ্টা মরীচিকার ন্যায় নিষ্ছুল ও ব্যর্থ হতে বাধ্য। ///.10907079091.001)
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।