ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

সম্পদে নারীর অধিকার : বাংলাদেশের সংবিধান ও ইসলামী আইনের আলোকে ৩৭ ৭. ওয়ারিসী সম্পদে নারী-পুরুষের অংশের তারতম্য তাদের মর্যাদার তারতম্য নির্দেশ করে না, বরং মর্যাদার দিক থেকে নারী-পুরুষ উভয় সমান এবং তা কাজের বিচারে নিরূপিত হবে । কেননা কুরআন মাজীদে উল্লেখ আছে: ১৯4৮ ৫7১541524)1%-5 এ ০৪১১4) “প্রত্যেকের মর্যাদা তার আমল অনুযায়ী । আর তা এজন্য যে, আল্লাহ প্রত্যেকের আমলের পূর্ণ প্রতিদান দেবেন এবং তাদের প্রতি অবিচার করা হবে না।”** অপর এক আয়াতে উল্লেখ আছে: ১১০9 ০০৪ 0৪৩) ০৩১) ০৮১1 ০4:30 ০১4৮৭ ু ০৪:৫৭? 39১০5) ০৬৬৪০ ০০১০) ০ ০3 ৫ রী ০৩০০ ৩৩১ ? ০7531 15 4) 0558 ০০৬০৬ 1 ১4১ ১৯০) 2 ৬৭০০ 512৮9 245৮4 404০ “অবশ্য মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোযা পালনকারী পুরুষ ও রোযা পালনকারী নারী, যৌন অংগ হিফাযতকারী পুরুষ ও যৌন অংগ হিফাযতকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী-এদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান” ।৮ মোটকথা, অর্থনৈতিক দায়-দায়িত্বের কারণে একমাত্র মীরাস স্বত্ে নারী-পুরুষের সম্পদ প্রাপ্তিতে কম-বেশি করা হয়েছে। তবে এ কথা নির্ধিধায় বলা যায়, ইসলাম সকল ক্ষেত্রে নারীর ন্যায্য অধিকারের নিশ্চয়তা প্রদান করেছে। ৮. ওয়ারিসী সম্পদে নারী-পুরুষের প্রাপ্য অংশে কম-বেশি নির্ধারণ করার সুপ্ত রহস্য একমাত্র মহান আল্লাহ সর্বাধিক জ্ঞাত । তাই তিনি বলেছেন: ৩৬ ৬৮ ০৬৩ 40 0! 40 ০5০45 ৮ (৫ ৮ ৩2 এ “তোমাদের পিতা-মাতা ও সন্তানদের মধ্যে উপকারে কে তোমাদের নিকটতর তা তোমরা অবগত নও। এসব অংশ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়” ।৫৯ এ আয়াত নাযিল করে অনাগতকালের ইসলাম বিদ্বেবী এবং ইসলাম সম্পর্কে অজ্ঞ লোকদের উহ্য প্রশ্নের জবাব দেয়া হয়েছে। ৫৭, আল-কুরআন, ৪৬ : ১৯ ৫. আল-কুরআন, ৩৩ : ৩৫ ৫৯. আল-কুরআন, ৪ : ১১ ///.10907079091.00)

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।