ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

সম্পদে নারীর অধিকার : বাংলাদেশের সংবিধান ও ইসলামী আইনের আলোকে ৩৫ যায়, এর ফলে ধর্মপ্রাণ মুসলমানগণ ইসলাম বিদ্বেষীদের প্রতারণা থেকে নিজেদের রক্ষায় সক্ষম হবে। মুসলিম পপ্তিতগণ বিষয়টির একাধিক ব্যাখ্যা দিয়েছেন। ১. মূলনীতি হচ্ছে, “প্রত্যেক মানুষের প্রাপ্তি তার দায়িত্বের অনুপাতেই নির্ধারিত হয়”। একজন পুরুষের উপর যে ধরনের আর্থিক দায়িত্ব ন্যস্ত, সে তুলনায় একজন নারীর দায়িত্ব অনেক কম। বেশির ভাগ ক্ষেত্রে নারী সম্পূর্ণ রূপে আর্থিক দায়িত্ব থেকে মুক্ত থাকে । কেননা পুরুষ নারীকে দেনমোহর, বাসস্থান, ভরণ-পোষণ ইত্যাদি প্রদানে বাধ্য থাকে। পক্ষান্তরে স্ত্রীর উপর উপরোক্ত কোন দায়িতৃই বর্তায় না। কুরআন মাজীদে আছে : ৮৪19410- 1571049০০৭০ ৮৪০৭ 4 955 কত ০৬ ০০ ০৬০ “পুরুষ নারীর কর্ভী” কারণ আল্লাহ তাদের এককে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান ৫১ করেছেন এবং তা এজন্য যে, পুরুষ তাদের জন্য ধন-সম্পদ ব্যয় করে ৷ ২. স্ত্রীর সার্বিক দাবি পূরণের সাথে সাথে স্বামী তার সন্তান-সন্ততি এবং সংসারের অন্যান্য সদস্যের যাবতীয় ব্যয় নির্বাহ করতে বাধ্য। মহান আল্লাহ বলেন: ০১3৮৩৩ ০৮৮5) ১৮১১4 ১১] 4৮) “জনকের কর্তব্য যথাবিধি তাদের (সন্তান-সম্ভতির) ভরণ- পোষণ করা” ।৫২ পুরুষের তুলনায় অর্ধেক সম্পদ দিয়ে ইসলাম যে কত বড় উদারতা প্রদর্শন করেছে বিশ্ব ইতিহাসে তার নজীর নেই। উল্লেখ্য যে, সন্তান-সন্ততি এবং পরিবারের অপরাপর সদস্যদের ভরণ-পোষণের দায়িত্ব পুরুষকেই বহন করতে হয়, নারীকে নয়- তিনি মা, স্ত্রী, বোন, কন্যা যে পর্যায়ের নারীই হোন। কাজেই নারীর তুলনায় পুরুষের দ্বিগুণ মীরাসী সম্পদ পাওয়া খুবই যুক্তিসঙ্গত । ৩. স্ত্রী তার স্বামীর নিকট থেকে দেনমোহর পেয়ে থাকে। পক্ষান্তরে পুরুষকে দেনমোহর পরিশোধ করতে হয় এবং এটা স্বামীর উপর ফরয । হিসাব করলে দেখা যায়, নারী পুরুষের তুলনায় কম তো নয়ই, বরং সর্বসাকুল্যে স্বামী অপেক্ষা অধিক সম্পদ লাভ করে থাকে । কাজেই আপত্তিকারীদের অভিযোগ মোটেও সঠিক নয়, বরং কখনো তা উদ্দেশ্য প্রণোদিত আবার কখনো অজ্ঞতার ফসলও | ৪. মেয়ে তার পিতার পরিত্যক্ত সম্পদ থেকে তার ভাইয়ের তুলনায় অর্ধেক পেলেও দাদা, স্বামী ও বৈপিত্রেয় ভাই থেকে সম্পদ লাভ করে থাকে যা একত্র করলে ভাইয়ের তুলনায় অনেক বেশি হয়। কাজেই ইসলাম নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে -এ অভিযোগ সর্বেব অপপ্রচার । আমরা নির্থিধায় বলতে পারি, ৫১. আল-কুরআন, ৪ : ৩৪ ৫২. আল-কুরআন, ২ : ২৩৩ ///.10907079091.00)

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।