সম্পদে নারীর অধিকার : বাংলাদেশের সংবিধান ও ইসলামী আইনের আলোকে ৩৩ দেনমোহর একজন নারী মীরাস স্বত্ব ছাড়াও দেনমোহর বাবদ বিরাট অর্থনৈতিক সুবিধা ভোগ করে থাকে। উল্লেখ্য যে, জাহিলী যুগে বেশির ভাগ ক্ষেত্রে নারীদের দেনমোহর আদায়ের কোন ব্যবস্থা ছিল না। কখনো দেনমোহর আদায় করা হলে তা সবই নারীর পিতা কিংবা অপরাপর পুরুষ অভিভাবক লুটেপুটে খেয়ে ফেলতো । পক্ষান্তরে নারী তার দেনমোহর হতে বঞ্চিতই থেকে যেতো । কখনো বিবাহোত্তর স্বামীও স্ত্রীর সম্পদ হাতিয়ে নিতো । পক্ষান্তরে ইসলাম স্বামীর পক্ষ থেকে তার স্ত্রীকে দেনমোহর প্রদান বাধ্যতামূলক করেছে এবং দেনমোহরের উপর স্ত্রীর নিরংকুশ অধিকারের কথাও ঘোষণা করেছে। কাজেই স্ত্রী তার দেনমোহর লাভ করে স্বাধীনভাবে তা ব্যয় করতে পারবে । এতে তার অভিভাবক কিংবা স্বামী বা অন্য কারো হস্তক্ষেপ করার অধিকার নেই। স্বামীর উপর স্ত্রীর দেনমোহর আদায়ের অপরিহার্যতা সম্পর্কে আল্লাহ বলেন, 4 ১05৮5 04০ 4 ইন “তাদের মধ্যে যাদের তোমরা সদ্ভোগ করেছ তাদের নির্ধারিত দেনমোহর প্রদান করবে” । ৪২ অপর এক আয়াতে উল্লেখ আছে: ০ 2০1১১ ০৬৪ ০০০০৪ “তাদের (স্ত্রী) একজনকে যদি অগাধ অর্থও দিয়ে থাক, তবুও তা হতে কিছুই প্রতিগ্রহণ করবে না” ।৯৩ অন্য এক আয়াতে উল্লেখ আছে : 4০ ৮১৮ ০০1১4০6০7৫4 4০4 39 “তোমরা তোমাদের স্ত্রীদের যা প্রদান করেছ তন্ুধ্য থেকে কোন কিছু গ্রহণ করা তোমাদের জন্য হালাল নয়” 15৪ “সন্তষ্ট চিন্তে তারা মোহরের কিয়দংশ ছেড়ে দিলে তোমরা তা স্বচ্ছন্দে ভোগ করবে” । ৪৫ মহানবী স. বলেছেন: “বিবাহের ক্ষেত্রে সবচেয়ে গুরুতৃপূর্ণ প্রতিপালনযোগ্য শর্ত হলো, তোমরা দেনমোহর আদায় করবে। কেননা এর দ্বারাই তোমরা দাম্পত্য অধিকার লাভ করে থাক” ।*৬ ৪২, আল-কুরআন, ৪ : ২৪ চ আল-কুরআন, ৪ : ২০ %, আল-কুরআন, ২: ২২৯ ৪৫. আল-কুরআন, ৪ : ৪ ৪৬. ইমাম বুখারী, সহীহ আল-বুখারী, অধ্যায়: আন-নিকাহ, অনুচ্ছেদ: আশ-সুরুত ফিন-নিকাহ, প্রাগুক্ত, পৃ. ৪৫৫-৫৬ ///.1090709091.001)
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।