৩২ ইসলামী আইন ও বিচার তোমার সন্তানকে দরিছ্ব অবস্থায় রেখে যাওয়ার চেয়ে সম্পদশালী রেখে যাওয়া অধিক উত্তম, যাতে তারা অপরের নিকট হাত পাততে বাধ্য না হয়”? এ ওসিয়াত পুরুষের জন্য যেমন করা যায় তন্ত্রপ করা যায় নারীর ক্ষেত্রেও। অন্যভাবে .বলা যায়, এ ওসিয়াত একজন পুরুষ যেভাবে করতে পারে, তদ্ীপ একজন নারীও তার সম্পদের এক-তৃতীয়াংশ ওসিয়াত করতে পারে। স্বামীর সম্পদ বনাম স্ত্রীর সম্পদ নারী প্রয়োজনে স্বামীর ধন-সম্পদ ব্যবহার করতে পারবে এবং দান-খয়রাতও করতে পারবে, তবে সে ক্ষতিসাধনের ইচ্ছা করবে না। কেননা হাদীসে আছে, “ন্ত্রী যদি তার স্বামীর উপার্জিত সম্পদ থেকে ক্ষতিসাধনের ইচ্ছা ব্যতীত কিছু ব্যয় করে তবে সে স্বামীর অনুরূপ সওয়াব পাবে ৮৩৮. মুযার গোত্রের এক বয়স্কা মহিলা রসূলুল্লাহ স.-এর কাছে জিজ্ঞেস করল, “হে আল্লাহর নবী! আমরা তো আমাদের পিতা, পুব্র ও স্বামীদের উপর বোঝা স্বরূপ । এমতাবস্থায় তাদের ধন-সম্পদে আমাদের কী পরিমাণ অধিকার আছে? তিনি বললেন: “স্বাভাবিক ভাবে তোমরা যা খাবে এবং যা দান-খয়রাত করবে” ।২৯ মহানবী স. বলেছেন: “একটি দীনার যা তুমি আল্লাহর পথে ব্যয় করেছ, একটি দীনার যা তুমি কোন দাস মুক্তির জন্য ব্যয় করেছ, একটি দীনার যা তুমি কোন দরিদ্রকে দান করেছ এবং একটি দীনার যা তুমি নিজের পরিবার-পরিজনের জন্য ব্যয় করেছ -এ সবের মধ্যে তুমি সবচেয়ে বেশি সওয়াব পাবে সেই দীনারের জন্য যা তুমি নিজ পরিবার-পরিজনের জন্য ব্যয় করেছ”। ৪০ ইমাম আশ-শাওকানী র. বলেন, এ সকল হাদীস থেকে প্রমাণিত হয় যে, নারীদের জন্য ন্যায়সঙ্গতভাবে তাদের পিতা, পুত্র ও স্বামীর ধন-সম্পদ তাদের অনুমতি ব্যতীতও পানাহার ও উপহার-উপটোৌকন দেয়া জায়েয । ৪১ ও. ইমাম বুখারী, সহীহ আল-বৃখারী, অধ্যায়: আল-ওয়াসাআ, অনুচ্ছেদ: আল-ওয়াসিয়্যাতু বিস- সুলুস, প্রার্ডজ, পৃ. ২২০ ৬. ইমাম মুসলিম, সহীহ মুসলিম, অধ্যায়: আয-যাকাত, অনুচ্ছেদ: আজরুল খাযিনিল আমীন ওয়াল মারআতি ইযা তাসাদ্দাকাত, প্রাগুক্ত, পৃ. ৮৩৯ ০». ইমাম আৰু দাউদ, আস-সুনান, অধ্যায়: আয-যাকাত, অনুচ্ছেদ: আল-মার'আতু তাতাসাদ্দাকা মিন বাইতি যাওজিহা, আল-কুতুবৃস সিশ্তাহ, রিয়াদ: দারুস সালাম, ১৪২১/২০০০, পৃ. ১৩৪৮ ৪০. ইমাম মুসলিম, সহীহ মুসলিম, অধ্যায়: আয-যাকাত, অনুচ্ছেদ: ফাযলুন-নাফকাতি আলাল ইআল, প্রাণ, পৃ. ৮৩৫ ৪১. ইমাম আশ-শাওকানী, নাইলুল আওতার, বৈরূত: দারুল কৃতুব আল-ইলমিয়্যা, ১৪০৪/১৯৮৩, খ. ৬, পৃ. ১২৬ ///.10907079091.00])
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।