ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

সম্পদে নারীর অধিকার : বাংলাদেশের সংবিধান ও ইসলামী আইনের আলোকে ৩১ আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর স্ত্রী যয়নব-এর কুটির শিল্প ছিল। তিনি তার উপার্জিত অর্থ দিয়ে স্বামী ও সন্তানদের ব্যয় নির্বাহ করতেন । তিনি নবী স.-এর নিকট গিয়ে জানালেন, “আমি একজন কারিগর । আমি তৈরি করা দ্রব্য বিক্রয় করি। এছাড়া আমার স্বামী একজন অসচ্ছল লোক । তার সন্তানের জীবিকার অন্য কোন ব্যবস্থাও নেই। তিনি জানতে চাইলেন, তিনি কি তার উপার্জিত অর্থ এ পথে ব্যয় করতে পারবেন? নবী স. বললেন: হাঁ, তুমি তাদের জন্য ব্যয় করো এবং এজন্য তুমি ঘবিগুণ সওয়াব লাভ করবে” | কর্মক্ষেত্রে নারী তথা নারীর ঘরের বাইরে যাওয়া এবং চাকুরীতে যোগদান নিষিদ্ধ নয় বরং এজন্য অনুমতি রয়েছে। মহানবী স. বলেছেন: “(হে নারী সমাজ!) আল্লাহ প্রয়োজনে তোমাদেরকে ঘরের বাইরে যাওয়ার ব্যাপারে অনুমতি প্রদান করেছেন” । পুরুষের ন্যায় নারীরও দুনিয়ার সুখ-দুঃখে অংশীদার হওয়ার পূর্ণ অধিকার রয়েছে। ইসলাম নারীকে হালালভাবে অর্থ উপার্জনের পূর্ণ স্বাধীনতা দিয়েছে । যেমন মহিলা সাহাবী আসমা বিনতে মাখরামা রা. আতর ব্যবসায়ী ছিলেন এবং খাওলা বিনতে সা'লাবা রা. তার স্বামীর সংসারের ব্যয় নির্বাহ করতেন ।৩ উপরোক্ত তথ্যাবলি থেকে প্রতীয়মান হয় যে, প্রতিটি কর্মক্ষম নারীর ঘরের বাইরে গিয়ে শালীনতা ও পর্দা সহকারে ইসলাম সমর্থত উপায়ে অর্থ উপার্জনের বিষয় ইসলাম অনুমোদন দিয়েছে। ওসিয়াত যারা শরীয়া আইনে মীরাসের অধিকার লাভ করে না বা বিশেষ কারণে মীরাস থেকে বঞ্ধিত হয় তাদের ব্যাপারে ইসলাম সম্পদের এক-তৃতীয়াংশ ওসিয়াত করার বিধান রেখেছে। বর্ণিত আছে যে, সাঁদ রা. রোগাক্রান্ত হলে রসূলুল্লাহ স.-কে বলেন: “আমার অনেক সম্পদ রয়েছে অথচ আমার একটি মাত্র কন্যা সন্তান। আমি কি আমার সমুদয় সম্পদ মানব সেবায় ওসিয়াত করতে পারি? তিনি বললেন: না। তিনি আবার জিজ্ঞেস করলেন, দুই-তৃতীয়াংশ ? তিনি বললেন : না। তিনি আবার জিজ্ঞেস করলেন, তবে এক-তৃতীয়াংশ? তিনি বললেন: হী, তবে এক-ততীয়াংশও অনেক। ২. ইবনে সাদ, আত-তাবাকাত, বৈরূত: দারু সাদির, ১৩৭৬/১৯৫৫, খ. ৮, পৃ. ২১২ ». ইমাম বুখারী, সহীহ আল-বুখারী, অধ্যায় : আত-তাফসীর, অনুচ্ছেদ: কাওলুহু লা তাদখুলু বুয়ূতান নাবিয়্য, আল-কুতুবুস সিম্তাহ, রিয়াদ: দারুস সালাম, ১৪২১/২০০০, পৃ. ৪০৭ ৬. সাইয়েদ জালালুদ্দীন আনসার উমরী, ইসলামী সমাজে নারী, বাংলা অনু. মোহাম্মদ মোজাম্মেল হক, ঢাকা: আধুনিক প্রকাশনী, ১৯৯৭, পৃ..১২৫ ৩. ইবনে হাজার আল-আসকালানী, আল-ইসাবা ফী তাময়িধিস সাহাবা, আল-কাহেরা: তা. বি., খ. ৪, পৃ ৩১০ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।