৩০ ইসলামী আইন ও বিচার করেছিল। উম্মে আনমার, আসমা বিনতে মাখরামা, খাওলা, মুলায়কা রা. প্রমুখ আতরের ব্যবসা করতেন। ২৭ এতদ্যতীত বেশ কিছু সংখ্যক মহিলা সাহাবী হস্তশিল্প কর্মেও যথেষ্ট অভিজ্ঞ ছিলেন। উম্মুল মুমিনীন সাওদা রা. চামড়া প্রক্রিয়াজাত করতেন। ২৮ চাকুরীর মাধ্যমে অর্জিত সম্পদে নারীর অধিকার মূলনীতি হলো, “ক্ষেত্র বিশেষে কিছু ব্যতিক্রম ব্যতীত সাধারণভাবে যে কাজ বা পেশা পুরুষের জন্য বৈধ তা নারীর জন্যও বৈধ”। ইসলামের নীতিমালা ও নৈতিকতার সাথে সংগতি রেখে মহিলারা তাদের জন্য সহজসাধ্য যে কোন চাকুরী বা পেশায় নিয়োজিত হতে পারে। সহ্জসাধ্য পেশার কথা এজন্য বলা হয়েছে যে, ইসলাম নারীদেরকে কঠোর শ্রমসাধ্য কাজ যেমন- খনির অভ্যন্তরে, লৌহজাত দ্রব্যাদি নির্মাণ কারখানায় ইত্যাদিতে নিয়োজিত হওয়া সমর্থন করে না। তাদের জন্য শিক্ষরুতা, ডাক্তারী, সেবাধর্মী কার্যক্রম ইত্যাদিতে নিয়োজিত হওয়া পছন্দনীয়। সে তার শালীনতা, মর্যাদাবোধ ও ব্যক্তিস্বাতন্ত্র্য রক্ষা করে এসব কাজ করতে পারে। ইমাম আৰু হানীফা, ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ র.-এর মতে, নারী শ্রম- বিনিয়োগের চুক্তিতে আবদ্ধ হতে পারে। ২৯ এ অভিমত থেকে নারীর চাকুরীতে নিয়োগের বিষয়টি প্রমাণিত হয়। ইসলাম নারীকে মসজিদ, বাজার ও হজ্জে যাবার অনুমতি দিয়েছে। তবে স্বামীর ঘরে অর্থ যোগানদানে সে বাধ্য নয়, পরিবারে তার অর্থ ব্যয় হবে স্বামীর প্রতি অপূর্ব প্রীতির দৃষ্টান্ত । * কোন অবিবাহিত নারী যদি কোন পেশা অবলম্বনের মাধ্যমে সম্পদের মালিক হয়, তবুও বিবাহের পূর্ব পর্যন্ত পিতা তার কন্যার ভরণ- পোষণের দায়িত্ব পালন করবে । ৩১ আবু হুরায়রা রা. বর্ণিত এক হাদীসে আছে, তার খালা এবং রসূলুল্লাহ স.-এর এক মহিলা সাহাবী তার ইদ্দাত চলাকালে তার খেজুর বাগান থেকে খেজুর কেটে সংগ্রহ করার জন্য নবী স.-এর নিকট অনুমতি চাইলে তিনি বললেন: “বের হয়ে বাগানে যাও, তোমার খেজুর কাটো। এর বিক্রিত অর্থ হয়ত তুমি দান-খয়রাত করবে অথবা অন্য কোন ভাল কাজে ব্যয় করবে”। *২ ২৭, ইবনুল আসীর, উসদুল গাবা ফা মারিফাতিস সাহাবা, আল-কাহেরা : আল-মাকতাবা আত- তাওফিকিয়্যা, তা. বি. খ. ৫, পৃ. ৪8৪ ডি প্রাণ ২». আল-কাসানী, বাদাইউস সানাই ফী তারতীবিশ শারাই, বৈরূত: দারু ইহয়াউত তুরাস আল- আরাবী, ১৪১৯/১৯৯৮, খ. ৪, পৃ. ৪৯৭-৯৮ ০. মওলানা মুহাম্মাদ আবদুর রহীম, পরিবার ও পারিবারিক জীবন, প্রাক, পৃ. ৩৩৪-৩৪৫ ৩১. ইবনে আবেদীন, রাচ্ছুল মুহতার আলাদ দূররিল মুখতার, বৈরূত: তা: বিঃ, খ. ২, পৃ. ৫৭১ ৩২. ইমাম মুসলিম, সহীহ মুসলিম, অধ্যায়: আত-তালাক, অনুচ্ছেদ: জিওয়াজু খুরুজিল মুতাদ্দাতিল বায়িন, প্রাুক্ত, পৃ.৯৩৩ ///.1090709091.001)
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।