ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

সম্পদে নারীর অধিকার : বাংলাদেশের সংবিধান ও ইসলামী আইনের আলোকে ২৯ বলা যায়, ১৯৩৮ সালের পূর্ব পর্যন্ত ফরাসী আইন অনুযায়ী নারীদের কোন প্রকার চুক্তি স্বাক্ষর করার অধিকার ছিল না। এমনকি একজন বিবাহিত নারীকে তার নিজস্ব সম্পদ ব্যবহার করার জন্যও তার স্বামীর অনুমতি নিতে হতো 1২৪ ইসলামী আইনের আওতায় নারী যে কোন ধরনের বৈধ চুক্তিতে আবদ্ধ হতে পারে, তবে চুক্তি স্বাক্ষর করার যাবতীয় শর্ত তার মাঝে বিদ্যমান থাকতে হবে। উদাহরণস্বরূপ দু'জন বালেগ ও বুদ্ধিমান নারী-পুরুষ দু'জন বালেগ ও বুদ্ধিমান সাক্ষীর উপস্থিতিতে সহজেই বিবাহ চুক্তিতে আবদ্ধ হতে পারে। চুক্তি স্বাক্ষরের বিষয়ে মহান আল্লাহ্‌ বলেন : রী ৮০৫। ০ ০১৮৮ ০০ ০৩৭ ১৮ ১৪৬০ 5411 ০১ ০০) ০০০০ ১১240 309৯০ সত এ 1৩ ২) 15১ ০121 ৪: ০& ১ ৪৮%। ০ 743 ৮2৬ ০৮ ১৬৮০ (১৯9 ০০ ৬ 14৭১ ৮ এ (রে “সাক্ষীদের মধ্যে যাদের উপর তোমরা রাষী তাদের মধ্যে দু'জন পুরুষ সাক্ষী রাখবে, যদি দু'জন পুরুষ সাক্ষী না থাকে, তবে একজন পুরুষ ও দু'জন স্ত্রী লোক; স্ত্রীলোকদের মধ্যে একজন ভুল করলে তাদের একজন অপরজনকে স্মরণ করিয়ে দিবে। সাক্ষীদেরকে যখন ডাকা হবে তখন তারা যেন অস্বীকার না করে। বিষয় ছোট হোক কি বড়, মেয়াদসহ লিখতে তোমরা কোনরূপ বিরক্ত হবে না। আল্লাহর নিকট এ হচ্ছে ন্যায্যতর ও প্রমাণের জন্য দৃঢ়তর”।২৫ বর্ণিত আয়াত থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে, নারী-পুরুষ নির্বিশেষে যে কেউ বৈধ চুক্তিতে আবদ্ধ হতে পারে। বিশেষত ইসলামী আইনে একজন নারীর নিজের ব্যবসায়িক সম্পদ, জমি-জমা এবং অন্যান্য সম্পদে অধিকার স্বীকৃত। একজন নারী তার বিবাহ-পূর্ব কিংবা বিবাহ- পরবর্তী জীবনে যে সম্পদ লাভ করবে তার.উপর তার নিরংকুশ মালিকানা প্রতিষ্ঠিত থাকবে । কুরআন মাজীদে স্পষ্ট ভাষায় বলা হয়েছে: (50559105156 554 “পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ” ।২৬ মহানবী স.-এর যুগেও বেশ কিছু সংখ্যক মহিলা সাহাবী ব্যবসায়িক কাজে নিয়োজিত ছিলেন। উম্মুল মুমিনীন খাদীজা রা.-এর ব্যবসা বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রসার লাভ ২৪. ড. মুস্তফা আস-সাবায়ী, ইসলাম ও পাশ্চাত্য সমাজে নারী, প্রার্ু, পৃ. ৩১ ২৫. আল-কুরআন, ২ : ২৮২ ২», আল-কুরআন, ৪ : ৩২ ///.10907079091.00)

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।