সম্পদে নারীর অধিকার : বাংলাদেশের সংবিধান ও ইসলামী আইনের আলোকে ২৭ অধিকার স্বীকৃত ছিল। নারীরা অধিকারহীনা থাকতো এবং নিজ সম্পদও স্বামীর অনুমতি ব্যতীত ভোগ-ব্যবহার করতে পারতো না।৯৮ রোমান সভ্যতায় রোমান সভ্যতায় নারী অন্যের অধীনস্থ ছিল। বিবাহিত নারী এবং তার সম্পদ উভয়ই স্বামীর নিয়ন্ত্রণে থাকতো । নারীর কোন নাগরিক অধিকারও স্বীকার করা হতো না।** জাহিলী যুগে সম্পদে নারীর অধিকার অধিকার বলতে যা বুঝায় মহানবী স.এর নবুওয়াত- পূর্ব আরব সমাজে তার কোন অস্তিত্ব ছিল না। নারীর উত্তরাধিকার, দেনমোহরের অধিকার কিংবা বিবাহ-তালাক কোন কিছুতে মতামত প্রদানের যেমন কোন সুযোগ ছিল না তদ্রুপ তার কোন অধিকারও স্বীকার করা হতো না। কোন পুরুষ তার স্ত্রী রেখে মারা গেলে এ মৃতের অন্য কোন স্ত্রীর ওরসজাত পুত্র সন্তান থাকলে তখন পিতার পরিত্যক্ত সম্পদের ন্যায় সে তার সৎ মায়ের উত্তরাধিকারী হতো এবং ইচ্ছা করলে তাকে স্ত্রী হিসাবেও গ্রহণ করতে পারতো 1২০ জাহিলী যুগে নারীদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়।২১ লোকজন তাদের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতো । কন্যা সন্তান জন্ম নিলে তাদের অবস্থা কীরূপ হতো সে প্রসঙ্গে কুরআন মাজীদে বলা হয়েছে : এড এ তর 5 ৪০ ৩ (৮ ৮ এগ 2১6৮5 ক) ৩৮ কর ৮০ 1; ১১০৭ ০ ৭০ এ 8 জ এস 7 ০১১ “তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন তাদের মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্রিষ্ট হয়। তাকে যে সংবাদ দেয়া হয়, তার গ্রানিহেতু সে নিজ সম্প্রদায় থেকে আত্মগোপন করে। সে চিন্তা করে, হীনতা সত্বেও সে তাকে রেখে দিবে, না মাটিতে পুঁতে ফেলবে । সাবধান! তারা যা সিদ্ধান্ত করে তা কতো নিকৃষ্ট”! ২ কন্যা সন্তানের ব্যাপারে তদানীন্তন আরবদের মনোভাব ছিল অত্যন্ত জঘন্য । তারা কন্যা সন্তানকে পরিবারের জন্য বোঝা মনে করতো এবং তাকে মেরে ফেলাই শ্রেয় ৯৮. ড. মাহবুবা রহমান, কুরআন ও হাদীসের আলোকে নারী, ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ২০০৫, পৃ. ২১ ৯. দ্য এনসাইক্লোপিডিয়া ব্িটানিকা, ১১ সংক্ষরণ, ১৯১১, খ.২৮, পৃ. ৭৮২ ২০. ড. মুস্তফা আস-সাবায়ী, ইসলাম ও পাশ্চাত্য সমাজে নারী, বাংলা অনু. আকরাম ফারুক, ঢাকা: বাংলাদেশ ইসলামিক সেন্টার, ১৯৯৮, পৃ. ১৬ ২. সৈয়দ আমীর আলী, দ্য স্পিরিট অব ইসলাম, কলিকাতা: মল্লিক ব্রাদার্স, ১৯৯৫, পৃ. ৩২২ ২. আল-কুরআন, ১৬ : ৫৮-৫৯ ///.1090709091.00])
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।