ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

সম্পদে নারীর অধিকার : বাংলাদেশের সংবিধান ও ইসলামী আইনের আলোকে ২৫ মহানবী স. বলেছেন: “যে ব্যক্তি দু'টি কন্যা সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত প্রতিপালন করলো, আমি এবং সে কিয়ামতের দিন এভাবে থাকবো-এ কথা বলে তিনি তার দুই' হাতের আংগুলগুলো একত্র করে দেখালেন ।”৮ মহানবী স. আরো বলেছেন: “তোমরা কন্যা সন্তানদের ঘৃণা করো না” ।৯ মহানবী স. আরো বলেছেন: “হে আল্লাহ! আমি এই .দুই প্রকার দুর্বল লোকের অধিকার খর্ব করা নিষিদ্ধ করেছি। তারা হলো, ইয়াতীম ও নারী” ।১০ ১02) ০-॥ ৩০ এ ৪৮059 1০১% ভি ভ 5 এ ০৩ ৩ ৮১ ০০০০ মন ০5 ও ভে ৮ ০১১ ০৮০ এ 903 (০১ ০১৩৩ ৪০) “স্বরণ কর, যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার প্রতিপালক! আমার গর্ভে যা আছে তা একান্তভাবে তোমার জন্য উৎসর্গ করলাম। সুতরাং তুমি আমার নিকট থেকে তা কবৃল করো, নিশ্চয় তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। অতঃপর যখন সে তা প্রসব করলো তখন বললো, হে আমার প্রতিপালক! আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। সে যা প্রসব করেছে আল্লাহ তা সম্যক অবগত । আর ছেলে তো এই মেয়ের মত নয়” ।৯ এই কন্যা সন্তান হযরত মরিয়ম কালক্রমে জগছিখ্যাত মহিয়সী নারী হয়েছিলেন, কুরআন মাজীদে তার উচ্ছসিত প্রশংসা করা হয়েছে এবং তার গর্ভে বিশিষ্ট নবী ঈসা আ. জন্মগ্রহণ করেন। শুধু তা-ই নয়, তার নামে কুরআন মাজীদে “সূরা মারিয়াম" নামে একটি পূর্ণাঙ্গ সূরাও নাধিল হয়েছে। সুতরাং কন্যা সন্তানকে কোন পর্যায়ে তুচ্ছজ্ান করার অবকাশ নেই। বিভিন্ন ধর্ম ও সভ্যতায় সম্পদে নারীর অধিকার হিন্দুধর্মে | ভারতে দায়ভাগ আইনে মৃত ব্যক্তির অন্যান্য পুরুষ উত্তরাধিকারীরা জীবিত থাকলে কন্যাগণ কোন. অংশ পায় না। অন্যান্য উত্তরাধিকারীদের অবর্তমানে কন্যাগণ উত্তরাধিকারী হলেও যে সকল কন্যা বন্ধ্যা কিংবা শুধু কন্যা সন্তান জন্ম দিয়েছে তারা *. ইমাম মুসলিম, সহীহ মুসলিম, অধ্যায়: আল-বির্রু ওয়াস-সিলাতু ওয়াল-আদাব, অনুচ্ছেদ: ফাযলুল ইহসান ইলাল বানাত, আল-কুতুরুস সিত্তাহ, রিয়াদ: দারুস সালাম, ১৪২১/২০০০, পৃ. ১১৩৬ ৯. আল-হায়সামী, মাজমাউয যাওয়াইদ ওয়া মানাউল ফাওয়াইদ, অধ্যায়: আল-বির্র ওয়াস সিলাহ, অনুচ্ছেদ: মা জাআ ফিল আওলাদ, বৈরূত: দারুল কুতুব আল-ইলমিয়্যা, ১৪০৮/১৯৮৮, খ. ৮, পৃ. ১৫৬ ১০. ইমাম ইবনে মাজাহ, আস-সুনান, অধ্যায়: আল-আদাব, অনুচ্ছেদ: হান্কুল ইয়াতীম, আল-কুতুবুস সিন্তাহ, রিয়াদ: দারুস সালাম, ১৪২১/২০০০, পৃ. ২৬৯৭ ৯, আল-কুরআন, ৩ : ৩৫-৩৬ ///.10907079091.00])

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।