ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

২৪ ইসলামী আইন ও বিচার ২. যেমন বলা হয়, তুমি যে সমস্ত জিনিসের মালিকানা লাভ করেছ তাই মাল (সম্পদ)।* ইসলামের দৃষ্টিতে কোন বস্তর মধ্যে দু'টি বৈশিষ্ট্য বিদ্যমান থাকলে তাকে “মাল' (সম্পদ) হিসাবে গণ্য করা হয়। (ক) জিনিসটি ব্যবহারযোগ্য, অন্য কথায় বলা যায়, জিনিসটি মানুষের জন্য উপকারী হতে হবে; খে) জিনিসটির ব্যবহার শরীয়তে অনুমোদন করা হয়েছে এমন হতে হবে। অন্য কথায় বলা যায়, শরীয়ত জিনিসটির ব্যবহার নিষিদ্ধ করেনি। অতএব যে জিনিস ব্যবহারযোগ্য নয় অথবা যার ব্যবহার শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে তা “সম্পদ' (মাল) নয়। যেমন- মদ, শূকর ইত্যাদি । * সম্পদের প্রকারভেদ দুই প্রকার । যথা- €ক) অস্থাবর সম্পদ : যে সম্পদ অবিকল অবস্থায় এবং তার প্রকৃতির পরিবর্তন না ঘটিয়ে স্থানান্তর করা সম্ভব তাকে অস্থাবর সম্পদ বলে। যেমন গৃহপালিত জীবজন্ত, উৎপাদিত পণ্য, নগদ অর্থ, সোনা-রূপা এককথায় যা সহজেই স্থানান্তর করা যায়।* (খ) স্থাবর সম্পদ : যে সম্পদ অবিকল অবস্থায় এবং তার প্রকৃতি পরিবর্তন না করে স্থানান্তর করা সম্ভব নয় তাকে স্থাবর সম্পদ বলে। যেমন- জায়গা-জমি, দালান- কোঠা, গাছপালা ইত্যাদি।৬ উল্লেখ্য যে, উভয় প্রকার সম্পদে নারী-পুরুষ উভয়ের অধিকার রয়েছে, চাই তা কম হোক কি বেশী । কেননা কুরআন মাজীদে উল্লেখ আছে- 0 ১৮940 0১92 87 ৫ তন 5০৫0) 9858) ০909 এ/ ৫০ ০৮ এগ ০১৪ ৬ ০৪ 98 “পিতা-মাতা এবং আত্মীয়-স্বজনের পরিত্যক্ত সম্পদে পুরুষের অংশ আছে এবং পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের পরিত্যক্ত সম্পদে নারীরও অংশ আছে, তা অল্পই হোক অথবা বেশীই হোক, এক নির্ধারিত অংশ” ।* এখন আমরা কন্যা সন্তানের গুরুত্ব বিষয়ে আলোচনা করবো । কন্যা সন্তানের গুরুত্ব সন্তান প্রতিপালন করার প্রতি ইসলাম অত্যধিক গুরুত্ব আরোপ করেছে, বিশেষভাবে কন্যা সন্তান প্রতিপালনের জন্য বিপুল সওয়াবের কথা ঘোষিত হয়েছে। ১. ইবনে মানযূর, লিসানুল আরাব, আল-কাহেরা : দারুল হাদীস, ১৪২৩/২০০৩, খ. ৮, ২য় কলাম, পৃ. ৪০৩ *, গাজী শামছুর রহমান ও অন্যান্য সম্পাদিত, বিধিবদ্ধ ইসলামী আইন, ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ১৪১৫/১৯৯৫, খ. ১, ১ম ভাগ, পৃ. ৩৯৫ ৫. ড. মুহাম্মদ রাওয়ান ও ড. হামিদ সাদিক, মু'জান্ব লুগাতিল ফুকাহা, প্রাগুক্ত, পৃ. ৩৯৭ ৬. প্রাশুক্ত *, আল-কুরআন, ৪ : ৭ ///.1090709091.00])

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।