সম্পদে নারীর অধিকার : বাংলাদেশের সংবিধান ও ইসলামী আইনের আলোকে ২৩ থেকে যায়। আর পুরুষ প্রভাবশালী পরিববারের হলে তো কথাই নেই । এর পেছনে ইসলাম সম্পর্কে একদল অজ্ঞ. লোকের ফাতওয়াও কম দায়ী নয়।* বাংলাদেশে যে সব বিষয় নিয়ে খুব বেশি সেমিনার, সিম্পোজিয়াম ও লেখালেখি হয় - এককথায় গলা ফাটিয়ে উচ্চৈঃস্বরে অধিকারের আওয়াজ তোলা হয় তা হ'ল, নারী বৈষম্যের শিকার, নারী প্রায় প্রতিটি ক্ষেত্রে উপেক্ষিত কিংবা বলা হয়, নারী সমান অধিকার থেকে ৰঞ্কিত। নারীদের ব্যাপারে যে সব লোক এহেন কুপ্ডিরাশ্র ছড়ায় তাদের ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট, প্রায়শ দৈনিক পত্র-পত্রিকায় নারী নিগৃহীত হওয়ার যে চিত্র আমাদের সামনে ভেসে উঠে তার ৯৯% নারী নির্যাতনের ঘটনা তাদের দ্বারাই নিজ পরিবার ও কর্মস্থলে সংঘটিত হয়। তারা নারী অধিকারের নিশ্যয়তা প্রদানের নামে কখনো তাদের সম্ত্রম হানি করে, দেনমোহর থেকে বঞ্কিত করে এবং কখনো যৌতুক প্রদানে বাধ্য করে। এর অন্যথা হলে তারা নারীদের জীবন সংহার করতেও দ্বিধাবোধ করে না। পক্ষান্তরে আমাদের দেশে যারা কুরআন-হাদীসের বিধানের প্রতি ঈমান রাখে এবং আল্লাহর নিকট জবাবদিহিতায় বিশ্বাসী তাদের ছারা নারী অধিকার হরণ হওয়ার চিত্র খুব কমই দেখা যায়। আর তারাই নারী অধিকার নিশ্চিত করতে সমেষ্ট থাকেন ব্যক্তিগত জীবনে এবং বৃহত্তর জীবনের সকল ক্ষেত্রে। মোটকথা, যারা কুরআন-হাদীসের জ্ঞান রাখেন এবং আল্লাহ প্রদত্ত ও রসূল স. প্রদর্শিত পথে চলা নিজেদের উপর অপরিহার্য করে নিয়েছেন কেবল তাদের দ্বারাই নারী অধিকার সর্বতোভাবে নিশ্চিত হতে পারে। এক্ষেত্রে নারী অধিকার সুরক্ষার পক্ষের ও অধিকার হরণকারীদের চিনে রাখা একাস্ত প্রয়োজন, অন্যথায় নারী সমাজ মানব রূপী হায়েনাদের দ্বারা প্রতিনিয়ত প্রতারিত হতেই থাকবে । নারী সমাজ যে সকল ক্ষেত্রে সম্পদ লাভ করে তা হলো : বিভিন্ন ধর্ম ও সভ্যতায় সম্পদে নারীর অধিকার, জাহিলী যুগে সম্পদে নারীর অধিকার, ইসলামী সমাজব্যবস্থায় নারীর সম্পদ লাভের ক্ষেব্রসমৃহ, মীরাসী আইন, মীরাস সম্পর্কে বিভ্রান্তির অপনোদন অন্যতম, তবে মূল আলোচনা শুরু করার পূর্বেই “সম্পদ' ও কন্যা সন্তানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা প্রয়োজন । সম্পদ (মাল)-এর পরিচয় . “মাল' (১9) শব্দের বাংলা প্রতিশব্দ ধন, সম্পদ, সম্পত্তি ইত্যাদি। যেমন- ১. মানুষের মালিকানাধীন বস্ত্রকে মাল বলে। অর্থাৎ “মাল' এমন বস্ত যার প্রতি মানুষ স্বভাবতই আকৃষ্ট হয়, যা সঞ্চয় করা যায়, যেমন- নগদ জিনিস (টাকা- পয়সা, সোনা-রূপা ইত্যাদি) এবং যা নগদ জিনিসের বিকল্প হতে পারে ।২ ১, ইউ. এ. বি. রাজিয়া আকতার বানু, সংবিধানে ও ধর্মে বাংলাদেশে মুসলিম নারীর অধিকার ও মর্যাদা ঃ একটি পর্যালোচনা, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা, ঢাকা : দ্বাদশ খণ্ড দ্বিতীয় সংখ্যা, ১৯৯৪, পৃ. ৬৯ ২ ড. রাওয়ান ও হামিদ সাদিক, সুজা মু লুগাতিল ফুকাহা, করাচী : তা. বি., পৃ. ৩৯৬ ///.10907079091.001)
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।